সাম্প্রদায়িক শক্তির আশ্রয়দাতা ও লালনকারী বিএনপি: চুমকি

গাজীপুর প্রতিনিধি
১৯ অক্টোবর ২০১৮, ২১:৪৬আপডেট : ১৯ অক্টোবর ২০১৮, ২১:৫৯

বক্তব্য রাখছেন মেহের আফরোজ চুমকি (ছবি– প্রতিনিধি)

বিএনপিকে সাম্প্রদায়িক শক্তির আশ্রয়দাতা ও লালনকারী বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। তিনি বলেছেন, ‘দেশের রাজনীতিতে বিএনপি সাম্প্রদায়িক শক্তির আশ্রয়দাতা ও লালনকারী। বিএনপি নেতৃত্বাধীন সাম্প্রদায়িক শক্তি চায় না, ভারতের সঙ্গে বর্তমান সরকারের সুসম্পর্ক থাকুক। এই সুসম্পর্ক যাতে নষ্ট হয়, সেজন্য তারা দেশের বিভিন্ন স্থানে অশান্তি সৃষ্টি করতে পারে। উস্কানি দিতে পারে। এরা অসুর। এই অশুভ শক্তিকে পরাজিত ও পরাভূত করতে হবে।’

শুক্রবার (১৯ অক্টোবর) রাতে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন শেষে পৌর এলাকার মুনশুরপুর মনসাতলা পূজামণ্ডপ পরিচালনা কমিটি আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

মেহের আফরোজ চুমকি বলেন, ‘বিএনপি ধর্মকে বিভাজন করেছে। তারা জাতির জনকের পরিচয়কে কলঙ্কযুক্ত করেছে। যারা একাত্তরে এদেশে নির্বিচারে মানুষ হত্যা ও মা-বোনদের নির্যাতন করেছে, সেই রাজাকারদের গাড়িতে পতাকা দিয়ে তাদের মন্ত্রীর মর্যাদা দিয়েছে বিএনপি। তারাই সেদিন বলে বেড়িয়েছিল, জয় বাংলা হিন্দুদের শ্লোগান। কারণ, তারা অসাম্প্রদায়িকতায় বিশ্বাস করে না। বিএনপি একটি সাম্প্রদায়িক দল।’

মনসাতলা পূজামণ্ডপ পরিচালনা কমিটি সভাপতি পংকজ কুমার নাগ নন্দর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দ্রুভজিৎ ঘোষের পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন– গাজীপুর পুলিশ সুপার শামসুন্নাহার (পিপিএম), কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার মু. মুশফিকুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোহাগ হোসেন, বাংলাদেশ তাঁতীলীগের সাধারণ সম্পাদক খগেন্দ্র চন্দ্র দেবনাথ, আওয়ামী লীগ নেতা আব্দুল গণি ভূঁইয়া, পরিমল চন্দ্র ঘোষ, আহমেদুল কবির, শাহ আলম দেওয়ান, এসএম রবিন হোসেন প্রমুখ।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম