পাবনায় ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

পাবনা প্রতিনিধি
২০ অক্টোবর ২০১৮, ০৯:৩২আপডেট : ২০ অক্টোবর ২০১৮, ০৯:৩৯

বন্দুকযুদ্ধ পাবনার রাজাপুরে র‍্যাবের সঙ্গে মাদক চোরাকারবারীদের কথিত বন্দুকযুদ্ধে টিপু শেখ (৪৫) নামে এক ব্যক্তি  নিহত হয়েছেন। র‍্যাব দাবি করেছে, তিনি মাদক ব্যবসায়ী ছিলেন। এ ঘটনায় দুই র‍্যাব সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি ও মাদক উদ্ধার করা হয়েছে।

আজ শনিবার (২০ অক্টোবর) ভোর রাত সাড়ে ৩টার দিকে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহত টিপু শেখ সদর উপজেলার কবিরপুর গ্রামের মৃত আছর উদ্দিনের ছেলে। র‍্যাব জানায়, নিহত টিপু শেখ চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদকসহ ৮টি মামলা রয়েছে।

র‍্যাব-১২ পাবনা ক্যাম্পের অধিনায়ক লেফটেনেন্ট কমান্ডার রুহুল আমিন জানান, ‘পাবনা সদর উপজেলার রাজাপুরে ক্যালিকো কটন মিলের পরিত্যক্ত ভবনে মাদক চোরাকারবারীরা অবস্থান করছে, এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযানে যায় র‍্যাবের একটি দল। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে তাদের লক্ষ্য করে গুলিবর্ষণ শুরু করে মাদক চোরাকারবারীরা। আত্মরক্ষার্থে র‍্যাবও পাল্টা গুলিবর্ষণ করে। বেশকিছু সময় গুলিবিনিময় চলার পর এক পর্যায়ে মাদক চোরাকারবারীরা পালিয়ে যায়। এরপর সেখানে টিপু শেখ নামের একজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে পরিবারের লোকজন হাসপাতালে গিয়ে টিপু শেখকে শনাক্ত করে।’

র‍্যাবের দাবি, এ ঘটনায় র‍্যাবের দুই সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে একটি বিদেশি রিভলবার, ৫ রাউন্ড গুলি ও ৭৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

 

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম