মাইক্রোবাস-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, আহত ৭

গোপালগঞ্জ প্রতিনিধি
২০ অক্টোবর ২০১৮, ১৭:০০আপডেট : ২০ অক্টোবর ২০১৮, ১৭:০৫

দুমড়ে-মুচড়ে যাওয়া মাইক্রোবাস ও মোটরসাইকেল (ছবি– প্রতিনিধি)

গোপালগঞ্জের কাশিয়ানীতে মাইক্রোবাস ও মোটরসাইকেলের সংঘর্ষে ‘জাগরনী ফাউন্ডেশনে’র ম্যানেজারসহ দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাত জন। শনিবার (২০ অক্টোবর) দুপুরে উপজেলার বরাশুর নামক স্থানে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান এ খবর নিশ্চিত করেন।

নিহতেরা হলেন– গোপালগঞ্জ সদর উপজেলার কাঠি বাজারের জাগরনী ফাউন্ডেশনের ম্যানেজার নুরুল ইসলাম (৪৫) ও রাকিব শেখ (৩৫)। এরা দুই জন মোটরসাইকেল আরোহী। নিহত নুরুল ইসলাম যশোরের রুপদিয়া এলাকার আব্দুল মোড়লের ছেলে এবং নিহত রাকিব শেখ গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ধানকোড়া গ্রামের নুর মো. শেখের ছেলে।

আহতেরা হলেন– মাইক্রোবাসের যাত্রী রাজবাড়ি জেলার শাদাতপুর গ্রামের মো. কবির হোসেন (৪৫), আল আমিন (২৫), মো. সিরাজুল ইসলাম (৪৫), আফরোজা (১৭), সোহানা (১৫), জান্নাতী মাওয়া (১১), সাদিয়া (৮) মারাত্মকভাবে আহত হন। তাদের প্রথমে কাশিয়ানী হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ওসি মো. আজিজুর রহমান জানান, জাগরনী ফাউন্ডেশনের ম্যানেজার নুরুল ইসলাম একটি মোটরসাইকেলে রাকিব শেখকে সঙ্গে নিয়ে গোপালগঞ্জে আসছিলেন। বড়াশুরে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি মাইক্রোবাসের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে নুরুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হন। আহত হন আরও আট জন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে ওই হাসপাতালের কর্তব্যরত এক চিকিৎসক রাকিব শেখকে মৃত ঘোষণা করেন।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম