নীলফামারীতে চারা বিতরণ

নীলফামারী প্রতিনিধি
২০ অক্টোবর ২০১৮, ১৭:০৪আপডেট : ২০ অক্টোবর ২০১৮, ১৭:০৮

চারা বিতরণ ‘সবুজে বাঁচি, সবুজকে বাঁচাই, নগর-প্রাণ প্রকৃতি সাজাই’এই স্লোগানকে সামনে রেখে নীলফামারীর সৈয়দপুরের পাঁচটি ইউনিয়নে চারা বিতরণ কর্মসূচি শুরু হয়েছে। শনিবার (২০ অক্টোবর) উপজেলার কামারপুকুর ও বোতলাগাড়ী ইউনিয়নে ২০০ চারা বিতরণ করা হয়েছে। চারা বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা মুর্তজা সরকার, বাধন ফুড প্রোডাক্টের স্বত্বাধিকারী আব্দুল হামিদ, সেতুবন্ধনের অর্থ সম্পাদক মোরসালিন সুমন, পরিবেশ বিষয়ক সম্পাদক বেলায়েত হোসেন বিপু, কার্যকরি সদস্য রফিকুল ইসলাম রফিক প্রমুখ।

এর আগে স্বেচ্ছাসেবী সংগঠন সেতুবন্ধনের আয়োজনে এবং সৈয়দপুর উপজেলা প্রশাসনের সহায়তায় শুক্রবার (১৯ অক্টোবর) বিকালে খাতামধুপুর ইউনিয়নের সেতুবন্ধন পাঠাগার প্রাঙ্গণে এক হাজার চারা বিতরণ করে এই কর্মসূচির উদ্বোধন করেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম গোলাম কিবরিয়া।

সেতুবন্ধনের প্রতিষ্ঠাতা আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা রবিউল আলম, খাতামধুপুর ইউনিয়নের চেয়ারম্যান জুয়েল চৌধুরী, শাহ্জালাল ইসলামী ব্যাংকের ঠাকুরগাঁও শাখার এভিপি জি.এম কামরুল হাসান, মাওয়া ট্রাভেলসের প্রোপ্রাইটার মোমিনুল ইসলাম মিঠু, সেতুবন্ধন পাঠাগারের জুই প্রমুখ।

উল্লেখ্য, প্রকৃতির ভারসাম্য রক্ষায় স্বেচ্ছাসেবী সংগঠন সেতুবন্ধন ধারাবাহিকভাবে উপজেলার আরও তিনটি ইউনিয়নে ৬০০ চারা বিতরণ করেছে। পর্যায়ক্রমে উপজেলার বাকি দুই ইউনিয়নেও চারা বিতরণ করবে সেতুবন্ধন।

/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম