নীতিহীনদের ঐক্য নিয়ে দেশবাসী বা আ.লীগ কিছু ভাবছে না: হানিফ

কুষ্টিয়া প্রতিনিধি
২০ অক্টোবর ২০১৮, ১৭:৪৯আপডেট : ২০ অক্টোবর ২০১৮, ১৮:০১

দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে মাহবুবউল আলম হানিফ (ছবি– প্রতিনিধি)

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, ‘নীতিহীন ও আদর্শহীনদের ঐক্য নিয়ে দেশবাসী বা আওয়ামী লীগ কিছু ভাবছে না।’ শনিবার (২০ অক্টোবর) দুপুরে কুষ্টিয়া শহরের পিটিআই রোডের নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

মাহবুবউল আলম হানিফ বলেন, ‘বিএনপি নিজেও জানে, তারা আন্দোলন করে এই সরকারকে বিব্রত করতে পারবে না। এই ঐক্যফ্রন্ট হলো তাদের রাজনীতির চরম দেউলিয়াত্বের প্রমাণ। এই ঐক্য নীতিহীন ও আদর্শহীনদের, এ নিয়ে দেশবাসী বা আওয়ামী লীগ কিছু ভাবছে না।’

তিনি আরও বলেন, ‘ঐক্যজোটের নেতারা জানেন, জন-সমর্থন নিয়ে তাদের রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার সুযোগ নেই। তাই তারা বিদেশিদের কাছে দৌড়াচ্ছেন। তাদের লক্ষ্য, বিদেশিদের সমর্থন নিয়ে দেশের মধ্যে উদ্বুদ্ধ পরিস্থিতি তৈরি করে ফায়দা হাসিল।’

আওয়ামী লীগের এই যুগ্ম-সাধারণ সম্পাদক বলেন, ‘আমাদের পরিষ্কার কথা, আর কোনও ধরনের অরাজকতা এদেশের জনগণ মেনে নেবে না। সরকার এসব বরদাশত করবে না। যেকোনও ধরনের নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডকে সরকার খুব শক্ত হাতেই দমন করবে।’

সিলেটে ঐক্যফ্রন্টের জনসভার অনুমতি প্রসঙ্গে তিনি বলেন, ‘ওই জনসভার অনুমতি দিয়েছে কিনা বা দেবে কিনা তা বলতে পারে আইনশৃঙ্খলা বাহিনী। এর সঙ্গে সরকার বা আওয়ামী লীগের কোনও সম্পর্ক নেই।’

এসময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক প্রকৌশলী ফারুকুজ্জামানসহ দলীয় নেতাকর্মীরা।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের