‘ক্ষমতায় যেতে আদর্শহীন এক ডক্টরকে ভাড়া করেছে বিএনপি-জামায়াত’

সিরাজগঞ্জ প্রতিনিধি
২০ অক্টোবর ২০১৮, ২০:০০আপডেট : ২০ অক্টোবর ২০১৮, ২০:২৭

কাজীপুরে ৪৪ প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে মোহাম্মদ নাসিম (ছবি– প্রতিনিধি)

জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনকে ইঙ্গিত করে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় যাওয়ার জন্য নীতিভ্রষ্ট ও আদর্শহীন এক ডক্টরকে ভাড়া করেছে। কিন্তু দেশে আর কোনোদিন হাওয়া ভবনের শাসন ফিরবে না।

শনিবার (২০ অক্টোবর) সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ও কাজিপুর উপজেলায় আয়োজিত পৃথক দুই সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। শিক্ষা প্রকৌশল অধিদফতরের প্রায় ৯০ কোটি টাকা ব্যয়ে নির্মিত ৪৪টি শিক্ষা প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর ও একাডেমিক ভবন উদ্বোধন উপলক্ষে এ দুই সমাবেশের আয়োজন করা হয়।

ড. কামাল হোসেনকে উদ্দেশ করে মোহাম্মদ নাসিম বলেন, ‘তিনি নিজে কোনোদিন ভোটে দাঁড়িয়ে নির্বাচিত হতে পারেননি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কৃপায় একবার এমপি ও মন্ত্রী হয়েছিলেন। অথচ তিনি এখন বঙ্গবন্ধুর খুনিদের আশ্রয়-প্রশ্রয়দাতা বিএনপি-জামায়াত জোটের সঙ্গে হাত মিলিয়ে নির্বাচন ভণ্ডুলের ষড়যন্ত্র করছেন।’

তিনি আরও বলেন, ‘ড. কামাল হোসেন নীতিহীন মানুষ। উনি এখন বিএনপির এজেন্ডা বাস্তবায়ন করছেন। অপছন্দের জামায়াত এখন তার গলার মালা। জনগণ এরকম আদর্শহীন ও স্বাধীনতাবিরোধীদের ঘৃণাভরে প্রত্যাখ্যান করবে।’

মোহাম্মদ নাসিম বলেন, ‘আসন্ন নির্বাচনকে ঘিরে চক্রান্ত শুরু হয়েছে। দেশে-বিদেশে ষড়যন্ত্র হচ্ছে। জনগণের সঙ্গে ঐক্য না করে ড. কামালরা বঙ্গবন্ধুর খুনিদের সঙ্গে ঐক্য করেছেন, চক্রান্ত করছেন। কিন্তু এদেশের জনগণ ভোটের মাধ্যমে তাদের চক্রান্ত প্রতিহত করবে। পৃথিবীর কোনও শক্তি নেই, যে বা যারা নির্বাচন ঠেকাতে পারে।’

তিনি বলেন, ‘জ্বালাও-পোড়াও ও আন্দোলনের ব্যর্থ দলকে আর কোনোদিন জনগণ ভোট দেবে না। নির্বাচন সুষ্ঠ ও শান্তিপূর্ণ হবে।’

বিএনপিকে উদ্দেশ করে নাসিম বলেন, ‘দুনিয়ার কোনও শক্তি নেই, আগামী জাতীয় সংসদ নির্বাচন ঠেকাতে পারবে। নির্বাচন নিয়ে কোনও ফাউল গেম খেলতে দেওয়া হবে না।’

আগামী নির্বাচনে বিভিন্ন দলের অংশগ্রহণের বিষয়ে তিনি বলেন, ‘নির্বাচনে যে কেউ অংশ নিতে পারে। নির্বাচন করার অধিকার সবার আছেল। নির্বাচন সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই হবে এবং নির্বাচন কমিশন ঘোষিত সময়েই হবে।’

দুপুরে কাজিপুর সরকারি মনসুর আলী কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন কলেজ অধ্যক্ষ অধ্যাপক আব্দুল কাদের। বিকালে রতনকান্দি ইউনিয়নের কেসিআর আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ডা. মোহাম্মদ আলী।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম