চাঁদপুরে গোপন বৈঠকের সময় ৭ সন্দেহভাজন আটক

চাঁদপুর প্রতিনিধি
২১ অক্টোবর ২০১৮, ১২:১২আপডেট : ২১ অক্টোবর ২০১৮, ১২:২৯

চাঁদপুরে ৭ সন্দেহভাজন জঙ্গি আটক

চাঁদপুরের ফরিদগঞ্জে গোপন বৈঠক করার সময় সন্দেহভাজন ৭ ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তাদের জঙ্গি হিসেবে সন্দেহ করা হচ্ছে। এসময় তাদের কাছ থেকে ২টি ল্যাপটপ, ২টি পেনড্রাইভ ও ৬টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

আটককৃতরা হলো, চাঁদপুরের ফরিদগঞ্জের মো. কাউসার হামিদ, কুমিল্লার হোমনার মাসুদুর রহমান, নারায়ণগঞ্জ জেলার সদর থানার মো. রাশেদুল ইসলাম, ময়মনসিংহ জেলার নান্দাইলের কামরুল হাসান, কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচরের নেয়ামত উল্লা, টাঙ্গাইল জেলার নাগরপুরের মো. হাবিবুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইলের মো. ফরলুল করিম ।

ফরিদগঞ্জ থানার ওসি মো: হারুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে পৌরসভার উত্তর কেরোয়া এলাকার সৌদি প্রবাসী মো. আবু রায়হান এর বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তখন তারা গোপন বৈঠক করছিল।

চাঁদপুরে ৭ সন্দেহভাজন জঙ্গি আটক

আটককৃতদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম