বেনাপোলে ইয়াবাসহ আটক ১

বেনাপোল প্রতিনিধি
২১ অক্টোবর ২০১৮, ১৬:৩২আপডেট : ২১ অক্টোবর ২০১৮, ১৬:৩৯

বেনাপোলে ইয়াবাসহ আটক ১

বেনাপোল পোর্ট থানার শিবনাথপুর বারোপোতা এলাকা থেকে ২৫ পিস ইয়াবাসহ সেলিম হোসেন (৩৫) নামে একজনকে আটক করেছে যশোর  র‌্যাব-৬, সিপিসি-৩ ক্যাম্পের  সদস্যরা।

রবিবার (২১ অক্টোবর) দুপুরে তাকে আটক করা হয়। সে বেনাপোল পোর্ট থানার শিবনাথপুর বারোপোতা গ্রামের তাহাজ্জত আলীর ছেলে।

যশোর র‌্যাব-৬ এর ভারপ্রাপ্ত কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ ছুরত আলম জানান, গোপন সূত্রে জানা যায়- একজন ইয়াবা ব্যবসায়ী শিবনাথপুর বারোপোতা এলাকা থেকে ইয়াবার একটি চালান নিয়ে যশোরের দিকে যাবে। এ ধরনের সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার মুহাম্মদ ছুরত আলমের নেতৃত্বে ওই এলাকায় অভিযান চালিয়ে ২৫ পিস ইয়াবাসহ সেলিম হোসেনকে আটক করে।

উদ্ধার ইয়াবাসহ সেলিমকে মাদক আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা  হয়েছে বলেও জানায় র‌্যাব। 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম