ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে কুড়িগ্রামে মানহানি মামলা

কুড়িগ্রাম প্রতিনিধি
২১ অক্টোবর ২০১৮, ২২:০১আপডেট : ২১ অক্টোবর ২০১৮, ২২:০৮

ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে কুড়িগ্রামে মানহানি মামলা নারী সাংবাদিককে কটূক্তি করায় ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে কুড়িগ্রাম চিফ জুডিশিয়াল কোর্টে পাঁচ হাজার কোটি টাকার মানহানির মামলা হয়েছে। রবিবার (২১ অক্টোবর) সকালে জেলার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অ্যাডভোকেট মাকসুদা বেগম বেবি বাদী হয়ে মইনুল হোসেনের বিরুদ্ধে দণ্ডবিধির ৫০৪/৫০৫ ও ৫০৯ ধারায় মানহানির মামলাটি করেন।
আদালত মামলাটি আমলে নিয়ে সমন জারি করেন। সমনে ব্যারিস্টার মইনুল হোসেনকে আগামী ২২ নভেম্বর আমলি আদালতে হাজির হওয়ার আদেশ দিয়েছে আদালত। কুড়িগ্রাম পাবলিক প্রসিকিউটর (পিপি) ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্রাহাম লিংকন এসব তথ্য নিশ্চিত করেছেন।
মামলায় বলা হয়, গত ১৬ অক্টোবর ৭১ টিভির ‘একাত্তর জার্নাল’ টকশো’তে ব্যারিস্টার মইনুল হোসেন সাংবাদিক মাসুদা ভাট্টিকে উদ্দেশ করে অবমাননাকর বক্তব্য রাখেন, যা সমগ্র নারী সমাজের সম্মান ও মর্যাদা ক্ষুণ্ন করেছে। তার বক্তব্য মানহানিকর। মামলায় পাঁচ হাজার কোটি টাকার ক্ষতিপূরণ দাবি করা হয়েছে। বাদী অ্যাডভোকেট মাকসুদা বেগম বেবির পক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট জাকিয়া সুলতানা সুইটিসহ পাঁচজন আইনজীবী।
আদালতের বিচারক চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হাসান মাহমুদুল ইসলাম মামলাটি গ্রহণ করে ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে সমন জারি করেন। সমনে ব্যারিস্টার মইনুল হোসেনকে আগামী ২২ নভেম্বর আমলি আদালতে হাজির হওয়ার আদেশ দিয়েছে আদালত।

/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম