বাবার পরে ছেলেও চলে গেল না ফেরার দেশে

কুষ্টিয়া প্রতিনিধি
২২ অক্টোবর ২০১৮, ০১:০৭আপডেট : ২২ অক্টোবর ২০১৮, ০১:১৪

বাবার পরে ছেলেও চলে গেল না ফেরার দেশে কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় সুজন আহমেদ (৩২) নামে এক মোটরসাইকেল চালক নিহত হাওয়ার পর একই দুর্ঘটনায় আহত তার ছেলে ইয়াসিন আহমেদও (৬) চলে গেল না ফেরার দেশে। রবিবার (২১ অক্টোবর) সন্ধ্যায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইয়াসিনের মৃত্যু হয়।

ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বাংলা ট্রিবিউনকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

রবিবার দুপুরে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের মহিষগাড়ি নামক স্থানে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। চৌড়হাস হাইওয়ে ক্যাম্প ইনচার্জ উপপরিদর্শক (এসআই) জয়নুল ইসলাম বাংলা ট্রিবিউনকে জানান, রবিবার বেলা সাড়ে ১২টার দিকে সুজন ও তার ছেলে ইয়াসিন হরিণাকুণ্ড থেকে মোটরসাইকেলযোগে কুষ্টিয়ার দিকে যাচ্ছিলেন। এ সময় কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের মহিষগাড়ি নামক স্থানে পৌঁছালে কুষ্টিয়াগামী একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই চালক সুজন নিহত হয়। এ সময় মোটরসাইকেলের পেছনে বসা তার ছেলে ইয়াসিন গুরুতর আহত হয়। ছেলেকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তবে ঘাতক ট্রাকটিকে আটক করা সম্ভব হয়নি।

 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম