রাজশাহীতে বিএনপির কালো পতাকা মিছিলে পুলিশের বাধা, আটক ৪

রাজশাহী প্রতিনিধি
২২ অক্টোবর ২০১৮, ০৪:২১আপডেট : ২২ অক্টোবর ২০১৮, ০৪:৩৩

রাজশাহীতে বিএনপি কালো পতাকা মিছিল করলে পুলিশ বাধা দেয় রাজশাহীতে বিএনপির কালোপতাকা মিছিল থেকে চারজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা সবাই ছাত্রদলের নেতাকর্মী। তারা হলেন– জিন্নাহ, পাপ্পু, ইবরাহিম ও শিহাব। এদের মধ্যে জিন্নাহ মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও অন্য তিনজন সদস্য।

রবিবার (২১ অক্টোবর) দুপুরে নগরীর মালোপাড়া এলাকায় মহানগর বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে পুলিশ তাদের আটক করে। কালো পতাকা মিছিল বের করাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে উত্তেজনা দেখা দিলে তাদের আটক করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বিএনপির নেতাকর্মীরা গণকপাড়া মোড়ে জড়ো হয়ে দলীয় চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনুর নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি ভুবন মোহন পার্কের দিকে যাওয়ার সময় স্যান্ডেলপট্টি এলাকায় পুলিশের বাধার মুখে পড়ে। পরে বিএনপির নেতাকর্মীরা ভুবন মোহন পার্কে জড়ো হয়ে পথসভা করে। মহানগর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন– বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন।

বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমান উল্লাহ বাংলা ট্রিবিউনকে বলেন, বিএনপি নেতারা ভুবন মোহন পার্কে কর্মসূচি পালন করার অনুমতি নেন। কিন্তু তারা মূল সড়কে নেমে মিছিল বের করেন। এতে পুরো সাহেববাজার এলাকায় যানজটের সৃষ্টি হয়। এ কারণে তাদের মিছিলে বাধা দেওয়া হয়। এ সময় উত্তেজিত নেতাকর্মীরা পুলিশের উপর চড়াও হলে সেখান থেকে চারজনকে আটক করা হয়।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও সিনিয়র সহকারী কমিশনার ইফতেখায়ের আলম জানান, আটককৃতদের রবিবার রাত সাড়ে ৮টা পর্যন্ত পুলিশি হেফাজতে রেখে আরও জিজ্ঞাসাবাদ করা হয়। সোমবার সকালে তাদেরকে আদালতে সোপর্দ করা হতে পারে।

কালো পতাকা মিছিল ও সমাবেশ থেকে পুলিশ বেশ কয়েকজনকে আটক করে বিএনপি নেতা মিজানুর রহমান মিনু বলেন, ‘রাজশাহীর মাটি বিএনপি এবং বেগম খালেদা জিয়ার ঘাঁটি। বিএনপি একটি সুশৃঙ্খল এবং সুসংগঠিত দল। এই দলকে কোনওভাবে পুলিশ দিয়ে দমিয়ে রাখা যাবে না। বিশেষ এলাকার কিছু পুলিশ বিএনপির শান্তিপূর্ণ আন্দোলন ও সমাবেশে বাধা প্রদান করছে। অন্যায়ভাবে নেতাকর্মীদের গ্রেফতার করছে। অথচ আওয়ামী লীগ ও তাদের দোসররা রাস্তা বন্ধ করে সমাবেশ, মিছিল, মিটিং করলে সেখানে পুলিশ কোনও বাধা প্রদান করছে না। উপরন্তু সহযোগিতা করছে। পুলিশ বিভাগ ও প্রশাসনের এই দ্বৈত আচরণ আর সহ্য করা হবে না। আগামী ৩০ তারিখ রাজশাহীতে জাতীয় ঐক্য ফ্রন্টের সমাবেশ। এই সমাবেশ হবে সরকার পতনের সমাবেশ। এই সমাবেশ থেকে সরকার পতনের কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।’

মিনু আরও বলেন, ‘জেল-জুমুল-নির্যাতন করে বিএনপি, ২০ দল এবং জাতীয় ঐক্যফ্রন্টের নেতাকর্মীদের আর দমিয়ে রাখা যাবে না। ১ নভেম্বর থেকে সকল নেতাকর্মী সরকার পতনের আন্দোলনে মাঠে থাকবে।’ দাবি আদায় না হওয়া পর্যন্ত কোনও নেতাকর্মী ঘরে ফিরে যাবে না বলে তিনি হুঁশিয়ারি দেন। সেই সঙ্গে তিনি রাজশাহীতে জাতীয় ঐক্য ফ্রন্টের সমাবেশ জনসমুদ্রে পরিণত করার জন্য নেতাকর্মীদের নির্দেশ প্রদান করেন। তিনি সকল বাধা উপেক্ষা করে সমাবেশস্থলে আসার জন্য নেতাকর্মীদের আহ্বান জানান।  

রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুল সমাবেশে বলেন, ‘বিএনপির নেতাকর্মীরা সমাবেশে যোগ দিতে নগর ভবনে আসছিল। এ সময় বিনা কারণে পুলিশ বিএনপির নেতাকর্মীদের উপর লাঠিচার্জ করে তাদের তাড়িয়ে দিয়েছে। পুলিশ চারজন নেতাকর্মীকে আটক করেছে।’ আটককৃতদের দ্রুত ছেড়ে দেওয়ার দাবি জানান তিনি।

রাজশাহী জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা মামুন জানান, রবিবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলীয় নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় রাজনৈতিক প্রতিহিংসামূলক ফরমায়েশি আদালতের রায়ের প্রতিবাদে রাজশাহী মহানগর ও জেলা বিএনপি কালো পতাকা মিছিল করে। সেই সঙ্গে এই মিছিল থেকে তারা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবি করেন। এতে আটক করাসহ মিছিলে পুলিশ বাধা প্রদান করে।

 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক