হেলমেট ব্যবহারে উদ্বুদ্ধ করতে পুলিশের মোটরসাইকেল মহড়া

সাতক্ষীরা প্রতিনিধি
২২ অক্টোবর ২০১৮, ০৪:৩৩আপডেট : ২২ অক্টোবর ২০১৮, ০৭:০৫

হেলমেট ব্যবহারে সাধারণ জনগণকে উদ্বুদ্ধ করতে সাতক্ষীরা শহরে পুলিশের মোটরসাইকেল মহড়া হেলমেট ব্যবহারে সাধারণ জনগণকে উদ্বুদ্ধ করতে সাতক্ষীরা শহরে পুলিশের মোটরসাইকেল মহড়া অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা পুলিশের আয়োজনে রবিবার (২১ অক্টোবর) সকালে পুলিশ লাইন থেকে মহড়াটি যাত্রা শুরু করে। এটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে খুলনা রোড মোড়ে এসে শেষ হয়। এ সময় মহড়ায় নেতৃত্ব দেন সাতক্ষীরার পুলিশ সুপার মো. সাজ্জাদুর রহমান। 

মহড়ায় আরও অংশ নেন অতিরিক্ত পুলিশ সুপার মো. ইলতুৎমিশ, সহকারী পুলিশ (তালা-পাটকেলঘাটা সার্কেল) অপু সারয়ার, সহকারী পুলিশ সুপার (কালিগঞ্জ সার্কেল) জামিরুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল) শেখ ইয়াছিন আলীসহ সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সকল পুলিশ সদস্যরা।

পুলিশ সুপার সাজ্জাদুর রহমান বাংলা ট্রিবিউনকে জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী ট্রাফিক সচেতনতামূলক কর্মসূচির অংশ হিসেবে পুলিশের পাশাপাশি সাধারণ জনগণ যাতে বাধ্যতামূলক যানবাহনের কাগজ, ড্রাইভিং লাইসেন্স সঙ্গে রাখেন এবং হেলমেট ব্যবহার করে সেজন্য পুলিশের এই মহড়া।

তিনি আরও জানান, সাতক্ষীরার জনগণ যাতে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল না করে, নিরাপত্তার জন্য হেলমেট ব্যবহার করে, সে উদ্দেশ্যে এ মহড়াটি অনুষ্ঠিত হয়। একই সঙ্গে তিনি আগামী সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে হওয়ার লক্ষ্যে কেউ যাতে কোনও সমাজবিরোধী কাজ না করে সে জন্য সবার কাছে অনুরোধ জানিয়েছেন।

এদিকে সাতক্ষীরা জেলার প্রতিটি পেট্রোল পাম্পে হেলমেট ছাড়া পেট্রোল দেওয়া হচ্ছে না।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম