হিলিতে গরু মোটাতাজাকরণ নিষিদ্ধ ট্যাবলেট ও শাড়ি উদ্ধার

হিলি প্রতিনিধি
২২ অক্টোবর ২০১৮, ০৯:৫৪আপডেট : ২২ অক্টোবর ২০১৮, ০৯:৫৪

হিলিতে গরু মোটাতাজাকরণ নিষিদ্ধ ট্যাবলেট ও শাড়ি উদ্ধার

দিনাজপুরের হিলি সীমান্তের ফকিরপাড়া এলাকায় অভিযান চালিয়ে ভারত থেকে আনা বিপুল পরিমাণ নিষিদ্ধ গরু মোটাতাজাকরণ ট্যাবলেট ও শাড়ি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (২২ অক্টোবর) ভোররাত সাড়ে ৪টায় সীমান্ত থেকে মালামালগুলি উদ্ধার করা হয়, তবে এর সঙ্গে জড়িত কেউকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবি হিলির বাসুদেবপুর ক্যাম্প কমান্ডার সুবেদার চাঁন মিয়া বাংলা ট্রিবিউনকে জানান, একদল চোরাকারবারী ভারত থেকে নিষিদ্ধ ট্যাবলেটসহ বিভিন্ন মালামাল নিয়ে দেশে প্রবেশ করছে এমন সংবাদ পায় বিজিবি। এরপর একটি বিশেষ টহল দল সোমবার ভোররাত সাড়ে ৪টায় হিলি সীমান্তের ফকিরপাড়া এলাকায় অবস্থান নেয়। এসময় চোরাকারবারীরা ভারত থেকে দেশে প্রবেশ করতে শুরু করলে বিজিবি সদস্য তাদের ধাওয়া দেয়। ধাওয়া খেয়ে চোরাকারবারীরা ৫টি প্লাস্টিকের বস্তা ফেলে পালিয়ে যায়। পরে ওই স্থান থেকে বস্তাগুলি উদ্ধার করে তার ভেতর হতে ভারতীয় ৭০ হাজার পিস ডেক্সিন ট্যাবলেট, ১৮ হাজার পিস প্রাকটিন ট্যাবলেট ও ৪০ পিস ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়। এসব মালামালের বিজিবি নির্ধারিত সিজার মূল্য ২৮ লাখ টাকা।

উদ্ধার ট্যাবলেটগুলি গরু মোটাতাজাকরণ কাজে ব্যবহৃত হয় বলে জানিয়েছে বিজিবি। পরে ট্যাবলেট ও শাড়িগুলি সিজার লিস্টের মাধ্যমে হিলি স্থল শুল্ক গুদামে জমা দেওয়া হয়েছে।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম