ডাল কাটতে গিয়ে গাছ থেকে পড়ে কলেজছাত্রের মৃত্যু

ফেনী প্রতিনিধি
২২ অক্টোবর ২০১৮, ১৪:১০আপডেট : ২২ অক্টোবর ২০১৮, ১৪:১৬

মো. সোহেল ফেনীর পরশুরামের অনন্তপুর গ্রামে গাছ থেকে পড়ে গিয়ে মো. সোহেল (২৫) নামে এক কলেজছাত্র মারা গেছেন। সোমবার (২২ অক্টোবর) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। সোহেল ফেনী সরকারি কলেজে মাস্টার্স প্রথম বর্ষের ছাত্র।
স্থানীয়রা জানান, সোমবার সকালে নিজ বাড়িতে গাছের ডাল কাটতে গিয়ে ২০ ফুট ওপর থেকে নিচে পড়ে যান সোহেল। স্থানীয় লোকজন উদ্ধার করে তাকে দ্রুত পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।  তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত ডাক্তার তাকে ফেনী সদর হাসপাতালে রেফার করেন। ফেনী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী মেডিক্যাল অফিসার ডা. নুরুল আবছার মৃত্যুর কথা নিশ্চিত করে বলেন, ‘মাথা ও মেরুদণ্ডে আঘাতজনিত কারণে সোহেলের মৃত্যু হয়েছে।’

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম