ব্রাহ্মণবাড়িয়ার ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে মানহানির মামলা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২২ অক্টোবর ২০১৮, ১৪:৩৩আপডেট : ২২ অক্টোবর ২০১৮, ১৪:৩৮

ব্যারিস্টার মইনুল হোসেন

সাংবাদিক মাসুদা ভাট্টিকে ‘চরিত্রহীন’ বলায় ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ার আদালতে মানহানি মামলা দায়ের করেছেন এক নারী সাংবাদিক। সোমবার (২২ অক্টোবর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফারজানা আহমেদের আদালতে দৈনিক অবজারভারের জেলা প্রতিনিধি আয়েশা আহম্মদ লীজা মামলাটি দায়ের করেন।

মামলার বিবরনের বাদী আয়েশা আহম্মদ লীজা বলেন, ব্যারিস্টার মইনুল টেলিভিশন টকশো’তে  সাংবাদিক মাসুদা ভাট্টিকে চরিত্রহীন বলে আখ্যায়িত করেছেন। এতে নারী সাংবাদিকদের অপমান করা হয়েছে। গণমাধ্যমে প্রকাশ্যে তিনি এ ধরনের মন্তব্য করে অপরাধ করেছেন, যা মানহানিকর। দেশে বিশৃঙ্খলার সৃষ্টির অসৎ উদ্দেশ্যে এই কুৎসিত মন্তব্য করা হয়েছে।

ব্যারিস্টার মইনুলের বিরুদ্ধে আদালতে মামলাটি দায়ের করেছেন আয়েশা আহম্মদ লীজা

সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফারজানা আহমেদ মামলাটি গ্রহণ করে বিকালে মামলাটির আদেশের সময় ধার্য্য করেন।

বাদী পক্ষের আইনজীবী সারোয়ার-ই- আলম জানান, ৫০০ এবং ৫০১ ধারায় মামলাটি দায়ের করা হয়েছে। বিজ্ঞ আদালত তা আমলে নিয়েছেন। আদালত বিকালে এই সংক্রান্ত আদেশ দেবেন।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম