চট্টগ্রামে বিএনপি নেতা মাহবুবুরসহ ২ জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২২ অক্টোবর ২০১৮, ১৫:৫৩আপডেট : ২২ অক্টোবর ২০১৮, ১৫:৫৪

গ্রেফতারের প্রতীকী ছবি

বিএনপি কেন্দ্রীয় কমিটির চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম ও নগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্করকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২২ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম নগরীর জিইসি মোড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

নগর পুলিশের সহকারী কমিশনার (ডিবি) এস এম মোবাশ্বের হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘দুপুরে জিইসির মোড় এলাকার একটি রেস্টুরেন্টের সামনে থেকে তাদের দুজনকে গ্রেফতার করা হয়।’ তবে কোন মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে এ ব্যাপারে নিশ্চিত করে তিনি কিছু বলেননি।

এর আগে বেলা ১২টার নসিমন ভবনে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন আবুল হাশেম বক্কর।

নগর বিএনপির দফতর সম্পাদক ইদ্রিস আলী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কাজির দেউরির নসিমন জাতীয় ঐক্যফ্রন্টের প্রস্তুতি সভা শেষে কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্যাহ বুলুকে জিইসির মোড়ে হোটেলে দিয়ে আসার সময় হোটেল মেরিডিয়ানের সামনে থেকে তাদের গ্রেফতার করে নিয়ে যায়  পুলিশ।’

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম