ভবন নির্মাণে রডের বদলে বাঁশ, ২ ঠিকাদারের বিরুদ্ধে মামলা

বান্দরবান প্রতিনিধি
২২ অক্টোবর ২০১৮, ১৯:০৪আপডেট : ২২ অক্টোবর ২০১৮, ১৯:৩১

বান্দরবান বান্দরবানে ভবন নির্মাণের সময় রডের বদলে বাঁশ ব্যবহারের ঘটনায় দুই ঠিকাদারের বিরুদ্ধে সদর থানায় মামলা হয়েছে। তারা হচ্ছেন ইউএন এন্টারপ্রাইজের মালিক ক্যহ্লা মারমা এবং ঠিকাদার তাপস। সোমবার (২২ অক্টোবর) দুদকের সহকারী পরিচালক মো. রিয়াজ উদ্দিন এ মামলা করেন।

এ বিষয়ে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বান্দরবান সরকারি মহিলা কলেজের বিজ্ঞান ভবনের ড্রপ ওয়ালে রডের বদলে বাঁশ ব্যবহার করার ঘটনায় সোমবার দুই ঠিকাদারের বিরুদ্ধে মামলা হয়েছে।’

উল্লেখ্য, ২০১৭ সালের ১৯ জুলাই বান্দরবান সরকারি মহিলা কলেজের বিজ্ঞান ভবনের ড্রপ ওয়ালে রডের বদলে বাঁশ দেওয়ার ঘটনাটি ‘বান্দরবান সরকারি মহিলা কলেজের দেয়ালে বাঁশ!’ এ শিরোনামে বাংলা ট্রিবিউনে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। পরে তা বিভিন্ন পত্রপত্রিকায় ও ইলেক্ট্রনিক মিডিয়ায় প্রচারিত হলে বিষয়টি নিয়ে তদন্তে নামে দুদক। অবশেষে ২০১৮ সালের ৪ এপ্রিল এলজিইডির প্রকৌশলীদের তদন্ত রিপোর্টের পরে দুদক সোমবার (২২ অক্টোবর) এ মামলাটি দায়ের করে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম