মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা, নিহত ১

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৩ অক্টোবর ২০১৮, ১০:৫৪আপডেট : ২৩ অক্টোবর ২০১৮, ১১:০৮

চট্টগ্রাম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে পেছন থেকে আসা আরেকটি ট্রাকের ধাক্কায় একজন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৩ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে মিরসরাই উপজেলার বড়তাকিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশের জোরারগঞ্জ ফাঁড়িতে কর্মরত সার্জেন্ট সোহেল সরকার এ তথ্য জানিয়েছেন। 
নিহত ব্যক্তির নাম রাশেদুল ইসলাম প্রকাশ কুলু মিয়া (৪২)। তার বাড়ি নওগাঁ জেলার মকিমপুর সদর থানায়। তিনি ট্রাকের চালকের সহকারী ছিলেন। 
সোহেল সরকার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সকালে মহাসড়কে পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন থেকে চট্টগ্রামগামী একটি ট্রাক ধাক্কা দিলে দুর্ঘটনা ঘটে। এতে ট্রাকের চালক ও সহকারী গুরুতর আহত হয়েছেন। পরে তাদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার চালকের সহকারী রাশেদুল ইসলামকে মৃত ঘোষণা করেন। চালকের অবস্থা আশঙ্কাজনক।’

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম