‘গরু চুরি করতে এসে’ গণপিটুনিতে একজনের মৃত্যু

পঞ্চগড় প্রতিনিধি
২৩ অক্টোবর ২০১৮, ১৬:৪১আপডেট : ২৩ অক্টোবর ২০১৮, ১৬:৪৮

দেবীগঞ্জ থানা, পঞ্চগড় পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলায় গরু চুরির অভিযোগে মঞ্জুরুল ইসলাম (২৮) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী। সোমবার (২২ অক্টোবর) গভীর রাতে জেলার দেবীগঞ্জ উপজেলার দেবীডুবা ইউনিয়নের সোনাপাতা বানিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মঞ্জুরুল ইসলামের বাড়ি দিনাজপুর জেলার খানসামা উপজেলার গোয়ালদিঘী গ্রামে। তিনি ওই গ্রামের আজিজুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানান, সোমবার গভীর রাতে মঞ্জুরুলসহ তিন জন গরু চুরির উদ্দেশ্যে দেবীডুবা ইউনিয়নের সোনাপাতা গ্রামের সফিরউদ্দিনের ছেলে বাসেত আলী ওরফে বাচ্চাউ’র গোয়াল ঘরে ঢুকে পড়ে। সেখান থেকে ২টি গরু চুরি করে পালানোর সময় বাড়ির লোকজন ঘটনা টের পায়। এসময় তাদের চিৎকারে স্থানীয় এলাকাবাসী এসে মঞ্জুরুলকে সোনাপাতা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে হাতে নাতে ধরে ফেলে। অপর দুজন পালিয়ে যায়। বিক্ষুব্ধ লোকজন স্কুল মাঠে মঞ্জুরুলকে মারপিট করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ইউপি সদস্য হারুন-অর-রশীদ তাকে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মঞ্জুরুলকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ হাসপাতালে এসে সুরতহাল রিপোর্ট তৈরি শেষে ময়নাতদন্তের জন্য তার লাশ পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে পাঠায়। দেবীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স

দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. শাহ আলম একজনকে পিটিয়ে হত্যার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মঞ্জুরুলের লাশের সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় চুরির মামলা ও হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

 

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম