সাভারে ডা. জাফরুল্লাহ চৌধুরীর হাসপাতালে র‍্যাবের অভিযান

সাভার প্রতিনিধি
২৩ অক্টোবর ২০১৮, ১৯:১৫আপডেট : ২৩ অক্টোবর ২০১৮, ১৯:২৪

গণস্বাস্থ্য কেন্দ্র (ছবি: সাভার প্রতিনিধি) সাভারে ডা. জাফরুল্লাহ চৌধুরীর মালিকানাধীন গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিক্যাল কলেজ হাসপাতাল ও ফার্মাসিউটিক্যালসে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলছে। মঙ্গলবার (২৩ অক্টোবর) সন্ধ্যা থেকে সাভারের বাইশমাইল এলাকায় অবস্থিত গণস্বাস্থ্য হাসপাতাল ও ফার্মাসিউটিক্যালসে এই অভিযান শুরু করে র‍্যাব-৪ এর একটি দল।

র‍্যাব সূত্রে জানা গেছে, সাভারের গণস্বাস্থ্য হাসপাতাল ও ফার্মাসিউটিক্যালসে বিভিন্ন অনিয়মের অভিযোগে এই অভিযান চালানো হচ্ছে। মঙ্গলবার সন্ধ্যার দিকে র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের নেতৃত্বে অভিযান শুরু করা হয়। এতে স্বাস্থ্য অধিদফতর ও ওষুধ প্রশাসনের কর্মকর্তারাও অংশ নিচ্ছেন। গণস্বাস্থ্য কেন্দ্রে র‍্যাবের অভিযান (ছবি: সাভার প্রতিনিধি)

র‍্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরোয়ার আলম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা বিকাল থেকে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে অভিযান চালাচ্ছি। এখনও অভিযান চলছে। এখানে পরিবেশ খুবই অস্বাস্থ্যকর।’

মঙ্গলবার সন্ধ্যা থেকে শুরু হওয়া এই অভিযান এখনও অব্যাহত রয়েছে বলে নিশ্চিত করেছেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ রাসেল হাসান।

/আরজে/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম