মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে বাসের চাপায় কলেজছাত্রের মৃত্যু

বগুড়া প্রতিনিধি
২৩ অক্টোবর ২০১৮, ১৯:৪১আপডেট : ২৩ অক্টোবর ২০১৮, ১৯:৪৮

বগুড়া বগুড়ার শিবগঞ্জের মোকামতলায় কাশিপুর এলাকায় বগুড়া-রংপুর মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে এবং পরে ওই বাসের নিচে চাপা পড়ে খাইরুল ইসলাম খোকন (২৪) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছেন।মঙ্গলবার বিকালে দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শিবগঞ্জ উপজেলার মোকামতলার কাশিপুর গ্রামের মজনু মিয়ার ছেলে খাইরুল ইসলাম খোকন শিবগঞ্জ এমএইচ ডিগ্রি কলেজে ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। মঙ্গলবার (২৩ অক্টোবর) বিকালে তিনি মোকামতলা বন্দর থেকে মোটরসাইকেল চালিয়ে বাড়িতে ফিরছিলেন। তিনি বগুড়া-রংপুর মহাসড়কের কাশিপুর এলাকায় কোল্ড স্টোরেজের সামনে পৌঁছালে রংপুর ছেড়ে আসা বগুড়াগামী এমএম এন্টারপ্রাইজের একটি বাস (রংপুর-জ-০৪-০০১৭) মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে খোকন ছিটকে মহাসড়কে পড়লে বাস তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

হাইওয়ে পুলিশ বাসটি জব্দ করেছে। তবে এর চালক ও হেলপার পালিয়ে গেছে। মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মিজানুর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান