কুবির ১৬৫৫ কোটি টাকার মেগা প্রকল্প একনেকে পাস

কুমিল্লা প্রতিনিধি
২৩ অক্টোবর ২০১৮, ১৯:৫৯আপডেট : ২৩ অক্টোবর ২০১৮, ২০:০২

কুমিল্লা বিশ্ববিদ্যালয়

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ১৬৫৫ কোটি ৫০ লাখ টাকার মেগা প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৩ অক্টোবর) রাজধানীর শেরে বাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেক সভায় এ অনুমোদন দেওয়া হয়।

২০১৮-১৯ অর্থবছরের ১১ তম এই একনেক সভা শেষে প্রকল্পগুলো নিয়ে সাংবাদিকদের জানান পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেন, আজকের সভায় ২১টি (নতুন ও সংশোধিত) প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এতে মোট ব্যয় হবে ১৯ হাজার ৭৭৮ কোটি ৭৩ লাখ টাকা। 

মন্ত্রী বলেন, উল্লেখিত অর্থের মধ্যে সরকারি অর্থায়ন করা হবে ১৭ হাজার ৩১৬ কোটি ৯৩ লাখ টাকা, সংস্থার নিজস্ব অর্থায়নে ব্যয় করা হবে ২৩৩ কোটি ৯৩ লাখ টাকা এবং প্রকল্প সাহায্য ২ হাজার ২২৭ কোটি ৮৭ লাখ টাকা।

একনেক সভায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ড. এমরান চৌধুরী। 

সভা শেষে বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার (চলতি দায়িত্ব) ড. মো. আবু তাহের জানান, 'কোনও ধরনের শর্ত ছাড়াই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়নের লক্ষ্যে ১৬৫৫ কোটি ৫০ লাখ টাকার মেগা প্রকল্পটি আজকের একনেক সভায় পাস হয়েছে। এই প্রকল্পে বিশ্ববিদ্যালয়ে ভূমি অধিগ্রহণসহ অবকাঠামোগত যাবতীয় উন্নয়নের ব্যবস্থা রাখা হয়েছে।'

এদিকে প্রথমবারের মতো বিশাল এই প্রকল্প একনেকে পাশ হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সংশ্লিষ্টদের শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। একইসঙ্গে আনন্দ মিছিল করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।

/টিএন/
সম্পর্কিত
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে শাস্তির মুখে পড়বে প্রতিষ্ঠান
যে কারণে বেসরকারি স্কুল-কলেজে অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগ দিচ্ছে সরকার
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম