ট্রেনের টিকিট কালোবাজারির অভিযোগে ৪ জনের জেল

রাজশাহী প্রতিনিধি
২৪ অক্টোবর ২০১৮, ০৫:৪৫আপডেট : ২৪ অক্টোবর ২০১৮, ০৫:৫১

রাজশাহী

রাজশাহীতে ট্রেনের টিকিট কালোবাজারির অভিযোগে চার জনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৩ অক্টোবর) দুপুরে রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে তাদের গ্রেফতার করা হয়। পরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার তাদের প্রত্যেককে সাতদিন করে কারাদণ্ড দেন।

দণ্ডপ্রাপ্তদের নাম- আতাউর রহমান (২২), এজাদ উদ্দিন উজির (৪৫), বাপ্পি (২২) ও রানা (২৮)।

জানা গেছে, রাজশাহীর বিভিন্ন এলাকায় তাদের বাড়ি। এদের মধ্যে এজাদ উদ্দিন উজির রেলওয়ে শ্রমিক লীগের নেতা। এর আগেও তিনি টিকিটসহ গ্রেফতার হয়েছিলেন। শ্রমিক লীগের ওপনে লাইন শাখার একাংশের আহ্বায়ক তিনি। এর আগে সহসভাপতি ছিলেন। তবে নানা অপকর্মের কারণে কেন্দ্রীয় কমিটি থেকে তাকে বহিস্কার করা হয়। এরপর তিনি নিজে আহ্বায়ক হয়ে আলাদা কমিটি করেন। এর আগেও কয়েকবার টিকিটসহ আটক হয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে গ্রেফতার হয়ে কারাগারে ছিলেন। এ ঘটনায় তাকে চাকরি থেকে বহিষ্কার করে কর্তৃপক্ষ। পরে চাকরিতে আবার যোগদান করেন তিনি।

এ বিষয়ে রাজশাহী রেলওয়ে শ্রমিক লীগের ওপেন লাইন শাখার সভাপতি জহুরুল ইসলাম বলেন, ‘এজাজ উদ্দিন উজির একজন বহিস্কৃত নেতা। কিন্তু সে নিজেই আলাদা করে কমিটি করেছে। আমাদের সংগঠনের কেউ না সে।’

রাজশাহী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার বলেন, ‘ট্রেনের টিকিট কালোবাজারির অভিযোগে চার জনকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে চারটি টিকিট উদ্ধার করা হয়। পরে তাদের চার জনকেই সাত দিনের কারাদণ্ড দিয়ে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।’

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম