রান্না করার সময় শাড়িতে আগুন লেগে নারীর মৃত্যু

পঞ্চগড় প্রতিনিধি
২৪ অক্টোবর ২০১৮, ১৫:১৯আপডেট : ২৪ অক্টোবর ২০১৮, ১৬:১৬

আগুন পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় অগ্নিদগ্ধ হয়ে আসমা খাতুন (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে তেঁতুলিয়ার শালবাহানহাট ইউনিয়নের বসন্তজোত হাগুড়াজোত গ্রামে অগ্নিদগ্ধ হওয়ার এ ঘটনা ঘটে। বুধবার সকালে আসমা খাতুনের মৃত্যু হয়।

আসমা খাতুন ওই এলাকার আব্দুস সাত্তারের স্ত্রী। শালবাহানহাট ইউনিয়নের চেয়ারম্যান ফজলুর রহমান লিটন জানান, ওই নারীর পাঁচ মেয়ে। সবার বিয়ে হয়ে গেছে। তার কোনও ছেলে নেই। একাই থাকেন। তিনি দীর্ঘদিন ধরে পক্ষাঘাতগ্রস্ত। মঙ্গলবার রাতে রান্না করার সময় তার শাড়িতে আগুন ধরে যায়। এতে মুহূর্তেই তিনি অগ্নিদগ্ধ হয়ে যান। স্থানীয়ভাবে বাড়িতে চিকিৎসক ডেকে তার প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। বুধবার সকালে তাকে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার কথা ছিল। সকালে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।

তেঁতুলিয়া মডেল থানার ওসি জহুরুল ইসলাম জানান, ওই নারী অগ্নিদগ্ধ হয়ে মারা যান। অভিযোগ না থাকায় লাশের সুরতহাল শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

/এফএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম