আত্মহত্যার হুমকি সাবেক সেনা কর্মকর্তার, ফেরাতে গিয়ে দুই পুলিশ কর্মকর্তা ছুরিকাহত

নওগাঁ প্রতিনিধি
২৪ অক্টোবর ২০১৮, ১৫:৪৩আপডেট : ২৪ অক্টোবর ২০১৮, ১৬:০৪

নওগাঁ নওগাঁয় অবসরগ্রহণকালীন প্রস্তুতি ছুটিতে থাকা সেনাবাহিনীর এক মেজরের ছুরির আঘাতে আহত হয়েছেন দুই পুলিশ কর্মকর্তা। বুধবার (২৪ অক্টোবর) সকালে ঘটনাটি ঘটে। ছুরিকাহত নওগাঁ সদর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. আনোয়ার হোসেন ও সাব-ইন্সপেক্টর হানিফ উদ্দিন মণ্ডলকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, মাহতাব-ই-রাজু নামের ওই সেনা কর্মকর্তা টাঙ্গাইল ক্যান্টনমেন্টে কর্মরত ছিলেন। সম্প্রতি তাকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে। পারিবারিকভাবে দাবি করা হয়েছে, বর্তমানে তিনি মানসিকভাবে অসুস্থ। তিন দিন আগে নওগাঁ শহরের উকিলপাড়ায় নিজের বাসায় আসার পর থেকে তিনি নানাভাবে পরিবারের সদস্যদের উত্ত্যক্ত করছেন। নিজের বাড়িসহ আশপাশের বাড়িগুলোতে ইটপাটকেল নিক্ষেপ করে ভাঙচুর করছিলেন। আজ বুধবার বেলা সাড়ে ৯টার দিকে উত্তেজিত হয়ে বাড়িতে ভাঙচুর চালান এবং ঘরের ভেতর ঢুকে আত্মহত্যা করবে বলে দরজা বন্ধ করে দেন। এতে আতঙ্কিত হয়ে তার মা নাসিমা খাতুন ও বোন নাজনীন নাহার নওগাঁ সদর থানায় ফোন করে তাদের অবস্থা জানিয়ে তাড়াতাড়ি পুলিশকে বাসায় আসতে বলেন। তখন নওগাঁ সদর থানার ওসি (তদন্ত) মো. আনোয়ার হোসেন ফোর্স নিয়ে ওই বাড়িতে যান। প্রথমে ডাকাডাকি করে কোনও সাড়া না পাওয়ায় দরজা ভেঙে পুলিশ ভেতরে প্রবেশ করে। এ সময় দরজার আড়ালে লুকিয়ে থেকে আনোয়ার হোসেনের বুকে ছুরিকাঘাত করেন রাজু। সাব-ইন্সপেক্টর হানিফ উদ্দিন মণ্ডলও তখন আহত হন।

নওগাঁ সদর থানার অফিসার্স ইনচার্জ আব্দুল হাই ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ওই সেনা কর্মকর্তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।’

/এফএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক