কক্সবাজারে সোয়া ৪ কোটি টাকার ইয়াবাসহ আটক ৪

কক্সবাজার প্রতিনিধি
২৪ অক্টোবর ২০১৮, ১৭:১২আপডেট : ২৪ অক্টোবর ২০১৮, ১৯:৫৫

কক্সবাজারে সোয়া ৪ কোটি টাকার ইয়াবাসহ আটক ৪ কক্সবাজারের লিংক রোড এলাকা থেকে ৮২ হাজার পিস ইয়াবাসহ চার পাচারকারীকে আটক করেছে র‍্যাব-৭ সদস্যরা। এ সময় একটি মিনি ট্রাক ও একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন মো. লোকমান (২২), মো. মেহেদি (৩০), মো. লিটন (৩৪) ও মো. সুমন (৩১)। তাদের প্রত্যেকের বাড়ি কুমিল্লা জেলায়।

আজ বুধবার (২৪ অক্টোবর) বিকাল সাড়ে ৩টার দিকে লিংক রোড এলাকায় অভিযান চালিয়ে এসব ইয়াবা ও গাড়িসহ তাদের আটক করা হয় বলে জানান র‍্যাব-৭ কক্সবাজার কার্যালয়ের কোম্পানি কমান্ডার মেজর মেহেদি হাসান।

মেজর মেহেদি হাসান জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব ৭-এর একটি দল অভিযানে নামে। এ সময় তল্লাশিকালে একটি প্রাইভেটকার ও একটি মিনি ট্রাক থেকে ৮২ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য চার কোটি ২০ লাখ টাকা। জব্দকৃত ইয়াবা, গাড়ি ও আটক ব্যক্তিদের কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হবে। আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’

/এফএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম