পদ্মা সেতু কর্তৃপক্ষের মামলায় নারী ইউপি সদস্য গ্রেফতার

মাদারীপুর প্রতিনিধি
২৪ অক্টোবর ২০১৮, ১৮:১৩আপডেট : ২৪ অক্টোবর ২০১৮, ১৮:২৭

মাদারীপুর জমি অধিগ্রহণ বাবদ পদ্মা সেতু প্রকল্পের ক্ষতিপূরণের চেক জালিয়াতি করে ৭৮ লাখ হাতিয়ে নেওয়ার অভিযোগে মাদারীপুরের শিবচরের নারী ইউপি সদস্য ছালমা বেগমকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে চেক জালিয়াতির ঘটনায় শিবচর থানায় তিনজনের নাম উল্লেখ করে দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়।

মামলা ও পুলিশ সূত্রে জানা গেছে, পদ্মা সেতু প্রকল্পে ক্ষতিপূরণের অতিরিক্ত অনুদান ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইসডো) নামের একটি বেসরকারি এনজিওর মাধ্যমে ক্ষতিগ্রস্তদের হাতে দেওয়া হয়। এই এনজিওর জাজিরা শাখার এরিয়া ম্যানেজার জাকির হোসেন, শিবচরের মাদবরচরের ইউপি সদস্য ছালমা বেগম ও কাদির ফকিরসহ ১২-১৫ জনের একটি প্রতারকচক্র মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয় থেকে পাওয়া চেক জালিয়াতি করে। ছালমা ও কাদির প্রায় ৭৮ লাখ টাকার চেক ওই এনজিও’র কাছ থেকে হাতিয়ে নেয়। এক সপ্তাহ আগে পদ্মা সেতু কর্তৃপক্ষ জালিয়াতির এই ঘটনা সম্পর্কে নিশ্চিত হয়। এরপর তারা মাদারীপুর জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে নথিপত্র অনুসন্ধান করে জালিয়াত চক্রের হোতাদের শনাক্ত করে।

গতকাল মঙ্গলবার (২৩ অক্টোবর) রাতে পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের (নদী শাসন ও পুর্নবাসন) নির্বাহী প্রকৌশলী শারফুল ইসলাম বাদী হয়ে শিবচর থানায় মামলা দায়ের করেন। রাতেই সেতু কর্তৃপক্ষকে সঙ্গে নিয়ে শিবচর থানা পুলিশ মাদবরচরে ইউপি সদস্য ছালমা বেগমের বাড়িতে গিয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এ ঘটনায় এসডিও এনজিওর জাজিরা শাখার এরিয়া ম্যানেজার জাকির হোসেন পলাতক রয়েছেন।

মাদারীপুরের শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন মোল্লা বলেন, ‘পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের ক্ষতিপূরণের চেক জালিয়াতির ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। এ ঘটনায় ইউপি সদস্য ছালমাকে গ্রেফতার করা হয়। ছালমা নিজের নামে ভুয়া কাগজপত্রের মাধ্যমে ৩৯ লাখ টাকা নিজের নামে হাতিয়ে নিয়েছিল। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।’

জানতে চাইলে মাদারীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ নূর হোসেন বলেন, ‘থানায় যেহেতু মামলা হয়েছে, পুলিশের আইনে যেটা করণীয় তারা সেটাই করবে। তবে আমাদের জেলা প্রশাসনের এলএ শাখার কোনও কর্মকর্তা যদি এর সঙ্গেজড়িত থাকে তবে আমরা তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবো।’

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম