অবশেষে ঢাকা-পঞ্চগড় আন্তঃনগর ট্রেন চালুর উদ্যোগ

পঞ্চগড় প্রতিনিধি
২৪ অক্টোবর ২০১৮, ১৯:৫৫আপডেট : ২৪ অক্টোবর ২০১৮, ২০:৩৪

 

 

পঞ্চগড়-ঢাকা সরাসরি আন্তঃনগর ট্রেন সার্ভিস চালু হতে যাচ্ছে আগামী ডিসেম্বর মাস থেকে পঞ্চগড়-ঢাকা সরাসরি আন্তঃনগর ট্রেন সার্ভিস চালু হতে যাচ্ছে। আন্তঃনগর ট্রেন চালুর সম্ভাব্যতা যাচাইয়ে ১৫ সদস্যের একটি প্রতিনিধি দল বুধবার (২৪ অক্টোবর) পঞ্চগড় রেল স্টেশন পরিদর্শন করেছেন। বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চল রাজশাহীর প্রধান যান্ত্রিক প্রকৌশলী (সিএমই) মৃণাল কান্তি বণিকের প্রতিনিধি দলটির নেতৃত্ব দেন।

পঞ্চগড় রেল স্টেশনের স্টেশন মাস্টার মো. মোশাররফ হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘প্রতিনিধি দলটি পঞ্চগড় রেল স্টেশনের বিভিন্ন সমস্যা এবং সম্ভাবনা পর্যবেক্ষণ করেন। পরে পঞ্চগড় রেলওয়ে স্টেশন সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন। আগামী ডিসেম্বর মাসের মধ্যে পঞ্চগড় থেকে ঢাকা সরাসরি আন্তঃনগর ট্রেন সার্ভিস চালু হবে বলে প্রতিনিধি দলের একটি সূত্র জানিয়েছে।’ 

তিনি আরও বলেন,‘আমাদের এখানে কোনও রেলপুলিশ নেই। এখান থেকে সরাসরি আন্তঃনগর ট্রেন চালু হলে আরও জনবল প্রয়োজন হবে। মূলত আন্তঃনগর ট্রেন চালুর সম্ভাব্যতা যাচাই করার জন্যই সরেজমিন উচ্চ পর্যায়ের এই প্রতিনিধি দল স্টেশন পরিদর্শন করেছেন।’

বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চল রাজশাহীর প্রধান যান্ত্রিক প্রকৌশলী (সিএমই) মৃণাল কান্তি বণিক বলেন, ‘রেল যোগাযোগকে আরও গতিশীল করতে ইতোমধ্যে সরকার ইন্দোনেশিয়া থেকে ৫০টি কোচ আনার উদ্যোগ নিয়েছে। আগামী ডিসেম্বরের মধ্যে সেগুলো পাওয়া যাবে। এছাড়া পঞ্চগড় থেকে ঢাকা সরাসরি রেল চালুর ক্ষেত্রে কী কী প্রতিবন্ধকতা রয়েছে এবং আরও কী ধরনের প্রস্তুতি প্রয়োজন তা দেখতেই আমরা সরেজমিন পঞ্চগড় এসেছি। সরাসরি ট্রেন চালু হলে এখানে আমদানি করা অত্যাধুনিক কোচ দেওয়া হবে।’

গত ২০১৭ সালের জুন মাসে রেলমন্ত্রী মুজিবুল হক পঞ্চগড় থেকে দিনাজপুর পর্যন্ত দুটি শাটল ট্রেন উদ্বোধন করেন। সে সময় মন্ত্রী শিগগিরই পঞ্চগড় থেকে আন্তঃনগর ট্রেন চালুর ঘোষণা দিলেও উদ্বোধনের ১৬ মাসেও পঞ্চগড়-ঢাকা সরাসরি আন্তঃনগর ট্রেন সার্ভিস চালু হয়নি।

উল্লেখ্য,২০১১ সালে দিনাজপুরের পার্বতীপুর থেকে পঞ্চগড় পর্যন্ত ১৫০ কিলোমিটার মিটারগেজ লাইন ব্রডগেজে রূপান্তরসহ রেল লাইন ও স্টেশন আধুনিকায়নে ৯৮২ কোটি টাকার একটি প্রকল্পের কাজ শুরু হয়। ২০১৩ সালে পঞ্চগড় চিনিকল মাঠে এক জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই রেললাইন আধুনিকায়নের কাজের উদ্বোধন করেন। বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের আওতায় কাজ শুরুর ৩ বছরের মধ্যে উন্নয়ন কাজ শেষ হওয়ার কথা থাকলেও প্রকল্পটির কাজ শেষ হয় ২০১৭ সালে গিয়ে। রেললাইন আধুনিকায়ন হলেও পঞ্চগড়ের মানুষের দীর্ঘদিনের দাবি পঞ্চগড় থেকে ঢাকা আন্তঃনগর ট্রেন এখনো চালু হয়নি।পঞ্চগড় থেকে ঢাকা সরাসরি আন্তঃনগর ট্রেন চালুর দাবিতে পঞ্চগড়ের নাগরিক কমিটি, সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে।

 

 

 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম