‘কুমিল্লায় প্রদর্শনীতে ইভিএম সংক্রান্ত সব প্রশ্নের জবাব মিলবে’

কুমিল্লা প্রতিনিধি
২৬ অক্টোবর ২০১৮, ১৬:১৩আপডেট : ২৬ অক্টোবর ২০১৮, ১৭:১৪

ইভিএম (ফাইল ছবি)

একাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লায় ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ পদ্ধতি নিয়ে প্রদর্শনীর আয়োজন করা হচ্ছে। শনিবার (২৭ অক্টোবর) নগরীর টাউন হল মাঠে আঞ্চলিক নির্বাচন কার্যালয়ের উদ্যোগে ৬টি জেলাকে নিয়ে দিনব্যাপী এই মেলার আয়োজন করা হয়ে। ইভিএমে ভোট প্রদর্শনী মেলায় কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী ও ফেনী জেলা অংশ নেবে বলে জানান আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. দুলাল তালুকদার। প্রদর্শনীতে ইভিএম সংক্রান্ত সব প্রশ্নের উত্তর মিলবে বলেও জানান তিনি।

নির্বাচন কমিশন কার্যালয় সূত্র জানায়, বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্ম সচিব খোন্দকার মিজানুর রহমান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। মেলার শুরুতে উদ্বোধনী অনুষ্ঠান শেষে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ পদ্ধতি সম্পর্কে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এরপর উপস্থিত সবাইকে ইভিএমের মাধ্যমে ভোট দেওয়া দেখানো হবে। এই সময় ইভিএম সম্পর্কে সবার প্রশ্নের জবাব দেওয়া হবে। উদ্বোধনী অনুষ্ঠানের পর থেকে রাত ৯টা পর্যন্ত ইভিএম প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে।

আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. দুলাল তালুকদার বলেন, ‘অনুষ্ঠানে ইভিএম সম্পর্কিত বিশেষ উপস্থাপনা থাকবে। এছাড়া মেলায় প্রথম নগরীর কান্দিরপাড় ঝাউতলা এলাকার পুরুষ ও মহিলা ভোটাররা কীভাবে ইভিএমে ভোট দিতে হয় তা হাতে কলমে দেখাতে ডেমো ভোট দেবেন।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসিবে উপস্থিত থাকবেন কুমিল্লা জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আজিজুর রহমান।

/এফএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম