গোপালগঞ্জের মুকসুদপুর থেকে বিপুল পরিমাণ চোরাই সুন্দরী কাঠ উদ্ধার করেছে মুকসুদপুর বন বিভাগ। শুক্রবার (২৬ অক্টোবর) দুপুরে উপজেলার বানিয়ারচর দক্ষিণ পাড়া গ্রামের কাঠ ব্যবসায়ী নকুল বিশ্বাসের বাড়ি থেকে এ সুন্দরী কাঠ উদ্ধার করা হয়।
মুকসুদপুর বন বিভাগের কর্মকর্তা দ্বীন মোহাম্মদ মোল্লা বাংলা ট্রিবিউনকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের সহযোগিতায় শুক্রবার দুপুরে মুকসুদপুর উপজেলার বানিয়ারচর দক্ষিণপাড়া গ্রামে অভিযান চালানো হয়। এ সময় কাঠ ব্যবসায়ী নকুল বিশ্বাসের বাড়ি থেকে বিভিন্ন সাইজের ২১৫ পিস চোরাই সুন্দরী কাঠ (খুঁটি,বল্লি) উদ্ধার করা হয়। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।








