ভোলায় ৪০ জেলের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

ভোলা প্রতিনিধি
২৭ অক্টোবর ২০১৮, ০৪:২৬আপডেট : ২৭ অক্টোবর ২০১৮, ০৪:২৯

ভোলা

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ভোলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৪০ জন জেলেকে আটকের পর সাজা দেও  হয়েছে। ওই সময় তাদের কাছ থেকে ১৮ হাজার মিটার কারেন্ট জাল ও ১৪০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মৎস বিভাগের তিনটি দল বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার দুপুর পর্যন্ত মেঘনা নদীর ইলিশাঘাট,  তুলাতুলি, রামদাশপুর, রাজাপুর, দৌলতখান, ভেদুরিয়া, হাজিরহাট, শ্রীপুর, চন্দ্রমোহন ও চটকীমারা এলাকায় অভিযান চালিয়ে এসব জেলেকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়াসহ জরিমানা করা হয়।

ভোলা সদর মৎস্য কর্মকর্তা ও সাংবাদিকদের উপস্থিতিতে জব্দকৃত জাল পুড়িয়ে ফেলা হয়। আর উদ্ধারকৃত মাছ গরীব ও এতিমদের মধ্যে বিতরণ করা হয়।

ইলিশের প্রধান প্রজনন মৌসুম হওয়ায় ৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ইলিশ ধরা, জাল ফেলা, বিক্রি ও পরিবহনে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। এই নিষেধাজ্ঞা অমান্যকারীদের ধরতে নিয়মিত অভিযান চালাচ্ছে মৎস বিভাগ ও কোস্টগার্ড।

/আরএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম