নোবিপ্রবি’তে ভর্তি পরীক্ষা শুরু

নোয়াখালী প্রতিনিধি
২৭ অক্টোবর ২০১৮, ০৪:৩৭আপডেট : ২৭ অক্টোবর ২০১৮, ০৪:৫৫

নোবিপ্রবি

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-নোবিপ্রবি’র ২০১৮-১৯ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা শুক্রবার (২৬ অক্টোবর) শুরু হয়েছে। এ বছর বিশ্ববিদ্যালয়ের ৩০টি বিভাগে এক হাজার ৩২০টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষা দিচ্ছেন ৭০ হাজার ২৯৮ জন শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাড়াও জেলা সদর ও বেগমগঞ্জ উপজেলার ২৯টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, শুক্রবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা ‘এ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিকেল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত  ‘বি’ ইউনিটের পরীক্ষা হয়। শনিবার সকাল সাড়ে ১০টায় ‘সি’ ইউনিট ও বিকাল ৩টা থেকে ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

শুক্রবার সকালের পরীক্ষা চলাকালীন জেলা প্রশাসক তন্ময় দাসকে সঙ্গে নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এম অহিদুজ্জামান বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।

/আরএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম