পটুয়াখালীর পায়রাতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

পটুয়াখালী প্রতিনিধি
২৭ অক্টোবর ২০১৮, ১২:২৫আপডেট : ২৭ অক্টোবর ২০১৮, ১২:২৫

প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ছবি- ফোকাস বাংলা)

পটুয়াখালীর পায়রাবন্দর ও পায়রা বিদ্যুৎ কেন্দ্র এবং বেশকিছু উন্নয়ন প্রকল্প উদ্বোধন করতে আজ শনিবার (২৭ অক্টোবর) পটুয়াখালী পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেলা ১১টার দিকে হেলিকপ্টারে করে তিনি পায়রায় পৌঁছান।পায়রার বিদ্যুৎ প্রকল্পে কর্মরত বাংলাদেশ চায়না পাওয়ার কোম্পানি লিমিটেডের সহকারী ইঞ্জিনিয়ার সাফায়েত রহমান এর তথ্য নিশ্চিত করেন।   

জানা যায়, তিনি পায়রা বিদ্যুৎকেন্দ্র প্রকল্প, একটি পুনর্বাসন কেন্দ্র এবং প্রকল্প এলাকার ক্ষতিগ্রস্তদের জন্য নবনির্মিত আবাসন পরিদর্শন করবেন। পুনর্বাসিত পরিবারগুলোর কাছে তিনি চাবি ও রেজিস্ট্রেশন পেপার হস্তান্তর করবেন। প্রধানমন্ত্রী তার এই সফরকালে পটুয়াখালী জেলার বিভিন্ন এলাকায় ১৬টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করবেন।

প্রকল্পগুলো হচ্ছে- পটুয়াখালী সরকারি কলেজের পাঁচতলা গার্লস হোস্টেল ও শিক্ষা কাম-পরীক্ষা হল নির্মাণকাজ, হাজি আক্কেল আলী হাওলাদার কলেজে চারতলা শিক্ষা ভবনের নির্মাণ কাজ, ইসহাক মডেল ডিগ্রি কলেজ, কুয়াকাটা খানাবাদ কলেজ, মুক্তিযোদ্ধা স্মৃতি কলেজ, আলহাজ জালাল উদ্দিন কলেজ, সুবিদ খালী ডিগ্রি কলেজ ও দুমকি জনতা ডিগ্রি কলেজ, চারতলা শিক্ষা ভবন নির্মাণকাজ, দুমকি উপজেলার শতভাগ বিদ্যুতায়ন, মির্জাগঞ্জ ৩৩/১১ কেভি বিদ্যুৎ স্টেশন, পায়রাবন্দর শেখ হাসিনা সড়ক এবং পায়রাবন্দর সার্ভিস জেটি, মসজিদ, অফিসার গেস্ট হাউস ও স্টাফ ডমেটরি।

পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পটুয়াখালী সরকারি কলেজের পাঁচতলা বিজ্ঞান ভবন, শ্রীমান্ত নদীতে ৯৬ মিটার সেতু, পটুয়াখালী জেলার কলাপাড়া ও মির্জাগঞ্জ উপজেলায় কৃষক প্রশিক্ষণ কেন্দ্র (তৃতীয় পর্ব) প্রকল্পের আওতায় দুটি কৃষক প্রশিক্ষণ কেন্দ্র এবং পায়রাবন্দর প্রকল্পের জন্য ক্ষতিগ্রস্ত লোকদের পুনর্বাসন এলাকার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

এরপর প্রধানমন্ত্রী বরগুনা জেলা পরিদর্শন করবেন এবং ২১টি বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন করবেন।

সরকারি সূত্র অনুযায়ী প্রকল্পগুলো হচ্ছে- একটি ২৫০ শয্যার হাসপাতাল, বামনা ও বেতাগি উপজেলায় দুইটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন, জেলা পাঠাগার, জেলা পুলিশ লাইনে নারী পুলিশ সদস্যদের জন্য একটি ব্যারাকের নির্মাণ কাজ এবং অন্যান্য প্রকল্প, দৃষ্টিপ্রতিবন্ধী শিশুদের জন্য হোস্টেলের সম্প্রসারণ, আমতলী থানা ভবন, বরগুনা সদর ইউনিয়ন ভূমি অফিস, দোয়াতোলা ইউনিয়ন ভূমি অফিস (উপকূলীয়), হোসনাবাদ ইউনিয়ন ভূমি অফিস, ঘুর্নিঝড় সিডর ও আইলার পর ক্ষতিগ্রস্ত উপকূলীয় বাঁধসমূহ মেরামত, বরগুনা সদরের এম. বালিয়াতলী ডিএন কলেজ, পাথরঘাটায় সৈয়দ ফজলুল হক ডিগ্রি কলেজ ও আমতলীতে ইউনুস আলী খান ডিগ্রি কলেজের চারতলা বিশিষ্ট একাডেমিক ভবন কাম ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণ, তালতলীতে উপজেলা প্রাণিসম্পদ উন্নয়ন কেন্দ্র, বাকেরগঞ্জ- পাদ্রিশিবপুর- কাঁঠালতলী- সুবিদখালী- বরগুনা সড়ক সম্প্রসারণ কাজ, একটি সেতু, তালতলী উপজেলা পরিষদ কমপ্লেক্স, গৌরচিহ্ন ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স,বামনা ও তালতলীতে একটি বাড়ি একটি খামার ও পল্লী সঞ্চয় ব্যাংক ভবন।

পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিকাল ৩টায় তালতলী সরকারি উচ্চবিদ্যালয় মাঠে এক জনসমাবেশে ভাষণ দেবেন। 

 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম