রড দিয়ে পিটিয়ে বাবার দুই পা ভেঙে দিলো ছেলেরা

রাজবাড়ী প্রতিনিধি
২৭ অক্টোবর ২০১৮, ১৩:৩০আপডেট : ২৭ অক্টোবর ২০১৮, ১৩:৩৮

রাজবাড়ী রাজবাড়ীতে জমি লিখে না দেওয়ায় আব্দুর রব মুন্সিকে (৬০) রড দিয়ে পিটিয়ে দুই পা ভেঙে দিয়েছে তার দুই ছেলে আকরাম মুন্সি (৩৫) ও লিমন মুন্সি (২২)। শহরের ভবাণীপুর (২নং পৌর কবরস্থানের পাশে) গ্রামে আব্দুর রব মুন্সীর বাড়িতে শুক্রবার বিকালে এই ঘটনা ঘটে।

গুরুতর জখম অবস্থায় তাকে প্রথমে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

চিকিৎসাধীন আব্দুর রব মুন্সি জানান, তার দুই ছেলে ও চার মেয়ে। মেয়েদের সবারই বিয়ে হয়ে গেছে। বড় ছেলে আকরামও বিয়ে করেছে। আকরাম ও লিমন কুষ্টিয়ায় কাপড়ের ব্যবসা করে। আগে তিনিও রাজবাড়ী বাজারে কাপড়ের ব্যবসা করতেন। বর্তমানে ঘুরে ঘুরে মশারি বিক্রি করেন। ছেলেরা তাকে ও তার স্ত্রীকে দেখে না। এ জন্য তিনি সিদ্ধান্ত নিয়েছেন তার নিজ বসতবাড়ীর ৩০ শতাংশ জমির মধ্যে ১৫ শতাংশ জমি বিক্রি দেবেন। তাতে ৩০ লাখ টাকার মতো পাওয়া যাবে। সেই টাকা ব্যাংকে জমা রেখে লাভ তুলে স্বামী-স্ত্রী মিলে চলবেন। কিন্তু ছেলেরা এতে রাজি না। তাদের দাবি, জমি তাদের নামে লিখে দিতে হবে। জমি লিখে না দেওয়ায় শুক্রবার বিকাল ৫টার দিকে ছোট ছেলে লিমন তাকে ধরে রাখে এবং বড় ছেলে আকরাম রড দিয়ে দুই পায়ের হাঁটুর নিচ থেকে পিটিয়ে ভেঙে দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।

আব্দুর রব মুন্সির জামাতা রফিকুল ইসলাম বলেন, ‘এর আগেও আমার শ্বশুর জমি বিক্রির উদ্যোগ নিয়েছিলেন। তখনও তার ছেলেরা জমি বিক্রি করতে না দিয়ে তাদের নামে লিখে দিতে বলে। কিন্তু তিনি রাজি না হওয়ায় এর আগেও ছেলেরা তাকে মারধর করেছে।’

এ ঘটনার খবর পেয়ে রাজবাড়ী থানার পুলিশ হাসপাতালে গিয়ে আব্দুর রব মুন্সির সঙ্গে কথা বলার পর তার বাড়িতে অভিযুক্ত ছেলেদের খুঁজতে যায়। তবে কাউকে বাড়িতে পাওয়া যায়নি।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক