টেকনাফে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ২ জন নিহত, ১০ হাজার ইয়াবা উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি
২৮ অক্টোবর ২০১৮, ০৮:৫৩আপডেট : ২৮ অক্টোবর ২০১৮, ০৮:৫৯

বন্দুকযুদ্ধ কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুজন মাদক ব্যবসায়ী নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশের দাবি- এসময় ৬টি দেশীয় এলজি, ২৫ রাউন্ড গুলি ও ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনার পুলিশের ৩ সদস্য আহত হয়েছেন।

জানা যায়, রবিবার (২৮ অক্টোবর) ভোরে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের কাটাবনিয়া এলাকায় এই ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থল থেকে টেকনাফ উপজেলার সদরের উত্তর জালিয়াপাড়া এলাকার মোহাম্মদ হাসিমের ছেলে হাসান আলী (৩৫) ও নাজিরপাড়া এলাকার নুরুল আলমের ছেলে মো. হোসেন প্রকাশ কামালের (২৮) লাশ উদ্ধার করে পুলিশ।

আহত ৩ পুলিশ সদস্য হলেন- এস আই রাজু আহমদ গাজী, এএসআই মিঠুন কুমার ভৌমিক ও কনস্টেবল ইব্রাহিম খলিল। তাদের টেকনাফ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কক্সবাজারের পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন জানান, টেকনাফের ওই এলাকায় দুই ইয়াবা ব্যবসায়ীদের মধ্যে গোলাগুলির খবর পেয়ে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করেন। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে তারা। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি করে। এক পর্যায়ে ইয়াবা ব্যবসায়ীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে দুজনের মৃতদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় ৬টি দেশীয় এলজি, ২৫ রাউন্ড গুলি ও ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। নিহতদের মরদেহ টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। তবে মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। নিহতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে। 

 

 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম