‘বিএনপি-জামায়াত ভারতের বিরুদ্ধে বিষোদগার করে, তারা অকৃতজ্ঞ-বেইমান’

কুমিল্লা প্রতিনিধি
২৯ অক্টোবর ২০১৮, ০০:৫৫আপডেট : ২৯ অক্টোবর ২০১৮, ০০:৫৬

কাশীনগর ডিগ্রি কলেজের চার তলা অনার্স ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে রেলমন্ত্রী মুজিবুল হক ও বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা (ছবি– প্রতিনিধি)

রেলমন্ত্রী মুজিবুল হক বলেছেন, ‘বিএনপি-জামায়াতের সময়ে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ভালো ছিল না। আওয়ামী লীগের সময়ে সম্পর্ক ভালো হয়েছে। ভারত মুক্তিযুদ্ধে আমাদের সাহায্য করেছে। বিএনপি-জামায়াত ভারতের বিরুদ্ধে বিষোদগার করে; তারা অকৃতজ্ঞ, বেইমান।

রবিবার (২৮ অক্টোবর) ভারতের অর্থায়নে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কাশীনগর ডিগ্রি কলেজের চার তলা অনার্স ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। আলোচনা সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা।

হর্ষ বর্ধন শ্রিংলা বলেন, ‘১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে মুক্তিযোদ্ধাদের সঙ্গে ভারতীয় সেনারা যুদ্ধ করেছিলেন, রক্ত দিয়েছিলেন। সুসময়ে-দুঃসময়ে বাংলাদেশের জনগণের পাশে থাকবে ভারত।’

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন– একুশে টিভির ব্যবস্থাপনা পরিচালক মঞ্জুরুল আহসান বুলবুল, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব শাবান মাহমুদ, ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, আমাদের সময়ের ব্যবস্থাপনা সম্পাদক সন্তোষ শর্মাসহ অনেকে। এসময় আরও উপস্থিত ছিলেন– ভারতীয় হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি শ্রী রাজেশ উইকি, সেকেন্ড সেক্রেটারি শিশির কোটারী, দূতাবাসের কর্মকর্তা মনোজ কুমার যাদব।

উল্লেখ্য, এককোটি ৭৫ লাখ টাকা ব্যয়ে কাশীনগর ডিগ্রি কলেজের চারতলা ভবন নিমার্ণের অনুদান দেয় ভারত সরকার।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম