নৌমন্ত্রীর এলাকায় নির্বাচন অফিসের গাড়িতে শ্রমিকদের হামলা, আহত ২

মাদারীপুর প্রতিনিধি
২৯ অক্টোবর ২০১৮, ০১:২৪আপডেট : ২৯ অক্টোবর ২০১৮, ০১:৫৪

হাসপাতালে চিকিৎসাধীন স্মার্টকার্ড বহনকারী গাড়ির আহত চালক আলাউদ্দিন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খানের এলাকা মাদারীপুরে স্মার্ট কার্ড (জাতীয় পরিচয়পত্র) বিতরণের কাজে যাওয়ার পথে নির্বাচন অফিসের ভাড়া নেওয়া তিনটি মাহেন্দ্র থ্রি-হুইলার গাড়িতে পেট্রোল ঢেলে আগুন লাগানোর চেষ্টা করে শ্রমিকরা। এ সময় গাড়ির চালক ও নির্বাচন অফিসের কর্মীরা তা থামানোর চেষ্টা করলে পরিবহন শ্রমিকরা তাদের বেদম মারধর করে। এতে চালক আলাউদ্দিন ও নির্বাচন অফিসের ডাটা এন্ট্রি অপারেটর সজীব দাস আহত হন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রবিবার (২৮ )সকালে স্মার্ট কার্ড বিতরণের জন্য সদর উপজেলা নির্বাচন অফিস থেকে ‘বাংলাদেশ নির্বাচন কমিশন, স্মার্ট কার্ড বিতরণের কাজে নিয়োজিত’ স্টিকার লাগানো তিনটি মাহেন্দ্র থ্রি-হুইলার গাড়ি নিয়ে রওয়ানা দেন সদর উপজেলা নির্বাচন অফিসের কর্মীরা। পুরান বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছলে শ্রমিকরা গাড়িটি আটকে দিয়ে প্রথমে পোড়া মবিল ও পরে পেট্রোল ঢেলে আগুন ধরানোর চেষ্টা করে। এ সময় ড্রাইভার ও কর্মীরা থামানোর চেষ্টা করলে তাদের শরীরেও পেট্রোল ঢেলে দেয় পরিবহন শ্রমিকরা এবং বেদম মারধর করে। পরে নির্বাচন অফিস থেকে কর্মী ও কর্মকর্তারা গিয়ে আহতদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করেন।

এই গাড়িতে হামলা চালানো হয় এদিকে, নির্বাচন অফিসের গাড়ি আটকে রাখার কারণে রবিবার মাদারীপুর সদর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নে স্মার্ট কার্ড বিতরণ ব্যাহত হয়েছে। জেলা নির্বাচন অফিসের সহকারী জাহিদ হাসান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ঘটনার পর মাদারীপুর থানা পুলিশের পক্ষ থেকে নির্বাচন অফিসের গাড়িগুলোকে পুলিশি প্রহরায় ওই এলাকায় পৌঁছে দেওয়া হয়। আহত হওয়ার পরও যাতে নির্ধারিত এলাকার ভোটাররা এসে ভোগান্তিতে না পড়েন সে কারণে আমাদের কর্মীরা স্মার্টকার্ড বিতরণের কাজে যান। হামলায় একটি ল্যাপটপ ক্ষতিগ্রস্ত হয়েছে।’

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) সিরাজুল ইসলাম বাংলা ট্রিবিউনকে জানান,সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা এই ঘটনায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এতে উল্লেখ করা হয়েছে, তাদের গাড়ি গন্তব্যস্থলে যেতে বাধা প্রদান করা হয়েছে। সদর থানার পক্ষ থেকে অভিযোগটিকে সাধারণ ডায়েরি (জিডি) হিসেবে গ্রহণ করা হয়েছে।

মাদারীপুরের পুলিশ সুপার সুব্রত কুমার হালদার বলেন, ‘এ ব্যাপারে জেলা ও উপজেলা নির্বাচন অফিস থেকে জানানো হলে পুলিশ দ্রুত ব্যবস্থা গ্রহণ করে সরঞ্জামাদিসহ নির্বাচন অফিসের ভাড়া করা গাড়িটি গন্তব্যস্থলে পৌঁছে দেয়।’

উল্লেখ্য, নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান মাদারীপুর-২ (সদর ও রাজৈর) আসনের সংসদ সদস্য এবং মাদারীপুর সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের দীর্ঘদিনের কার্যকরী সভাপতি।  

 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম