খাগড়াছড়িতে আ.লীগ কার্যালয়ের সামনে ককটেল ও পেট্রোল বোমা বিস্ফোরণ

খাগড়াছড়ি প্রতিনিধি
২৯ অক্টোবর ২০১৮, ০১:৫৪আপডেট : ২৯ অক্টোবর ২০১৮, ০২:১৮

খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগ কার্যালয় খাগড়াছড়ি জেলা ও মানিকছড়ি উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে ককটেল ও পেট্রল বোমা হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।রবিবার (২৮ অক্টোবর) রাত সাড়ে ৭টা থেকে ৯টার মধ্যে এসব হামলা চালানো হয়। পৃথক হামলা দুটিতে কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার রাত ৯টায় খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের কার্যালয়ে বসে নেতাকর্মীরা কথা বলছিলেন। এ সময় বিকট শব্দ শুনে তারা বের হলে কার্যালয়ের সামনে দুটি ককটেল অবিস্ফোরিত অবস্থায় পড়ে থাকতে দেখেন।

অন্যদিকে, একইদিন রাত সাড়ে ৭টার দিকে মানিকছড়ি উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে চলন্ত মোটরসাইকেল থেকে তিনটি পেট্রল বোমা ছুড়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।এ সময় একটি বিস্ফোরিত হলেও দুটি অবিস্ফোরিত অবস্থায় উদ্ধার করে পুলিশ।

খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক দিদারুল আলম খাগড়াছড়ি ও মানিকছড়ির হামলার ঘটনার নিন্দা জানিয়ে এ ঘটনার জন্য রাজনৈতিক প্রতিপক্ষ বিএনপি-জামায়াতকে দায়ী করেছেন।

খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাহাদাত হোসেন টিটো বাংলা ট্রিবিউনকে জানান, নির্বাচনের তফসিল ঘোষণার আগে জনমনে আতঙ্ক তৈরি করতে স্বার্থান্বেষী মহল এমনটা করতে পারে।

 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী