টাঙ্গাইলে প্রতিবেশীর ঘর থেকে নারীর মরদেহ উদ্ধার, আটক ১

টাঙ্গাইল প্রতিনিধি
২৯ অক্টোবর ২০১৮, ০৮:৫৫আপডেট : ২৯ অক্টোবর ২০১৮, ০৮:৫৬

টাঙ্গাইল

টাঙ্গাইলের বাসাইলে ঝর্ণা দাস (৪৫) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৮ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে বাসাইল পৌর এলাকার রায়বাড়ির প্রতিবেশীর ঘরের মাটি খনন করে মরদেহটি উদ্ধার করা হয়। এই ঘটনায় ঘরের মালিক মনোয়ারা বেগম (৩০) নামের একজনকে আটক করেছে পুলিশ।

বাসাইল থানার ওসি আনিচুর রহমান এ তথ্যটি নিশ্চিত করেছেন।

নিহত ঝর্ণা দাস ওই এলাকার সুনিল দাস মতিনের স্ত্রী। আটক মনোয়ারা বেগম একই এলাকার সাহাদত হোসেনের স্ত্রী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আটক মনোয়ারা বেগম একই এলাকার ঝর্ণা দাসের কাছ থেকে ৩ হাজার টাকা ধার নেয়। দীর্ঘদিন ধরে মনোয়ারা টাকাগুলো দিচ্ছিল না। পরে রবিবার সকালে ঝর্ণা দাস মনোয়ারা বেগমের বাড়িতে টাকা চাইতে গেলে তাকে হত্যা করে ঘরের ভেতর মাটিতে পুঁতে রাখে মনোয়ারা বেগম। পরে ঝর্ণা দাসকে তার পরিবার বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও পাচ্ছিল না। একপর্যায় মনোয়ারা বেগমের স্বামী নিজেই স্থানীয় লোকদের সঙ্গে নিয়ে রাত সাড়ে ১১টার দিকে ওই মরদেহটি উদ্ধার ও স্ত্রী মনোয়ারা বেগমকে আটক করে পুলিশে দেয়।

ওসি আনিচুর রহমান বলেন, ‘মরদেহটি অভিযুক্তের ঘরের ভেতর থেকে মাটি খনন করে উদ্ধার করা হয়েছে। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। এঘটনায় অভিযুক্ত মনোয়ারা বেগমকে আটক করা হয়েছে। এছাড়াও মনোয়ারার স্বামী সাহাদত হোসেনকেও জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।’

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম