মুন্সীগঞ্জে ২২ দিনে ১৬৮ জেলের কারাদণ্ড

মুন্সীগঞ্জ প্রতিনিধি
২৯ অক্টোবর ২০১৮, ০৯:০৩আপডেট : ২৯ অক্টোবর ২০১৮, ০৯:০৩

মুন্সীগঞ্জ

ইলিশ ধরার নিষেধাজ্ঞা ছিল ৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর। নিষেধাজ্ঞার এই ২২ দিনে মুন্সীগঞ্জের পদ্মা ও মেঘনা নদীতে অভিযান চালিয়ে মোট ১৬৮ জন জেলেকে কারাদণ্ড দেওয়া হয়েছে। জেলা মৎস্য কর্মকর্তা নৃপেন্দ্র নাথ বিশ্বাস এসব তথ্য জানিয়েছেন।

 তিনি আরও জানান, এসময় ৪০৪টি অভিযানের পর ৮২টি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৬৮ জন জেলেকে সর্বনিম্ন ৩ দিন থেকে সর্বোচ্চ একবছর পর্যন্ত বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

এসব অভিযানে মোট ১১ দশমিক ৫১৭ মেট্রিকটন ইলিশের পাশাপাশি ৬৬ লাখ ৭২ হাজার ২০০ মিটার কারেন্টজাল জব্দ করা হয়। জব্দ জালের দাম ৪ কোটি ৪৭ লাখ ৬১ হাজার টাকা। ২২ দিনে মোট ২৬১ টি মামলা ও ৭ লাখ ৯৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ব্যাপারে জেলা মৎস্য কর্মকর্তা নৃপেন্দ্র নাথ বিশ্বাস বলেন, ‘এত অভিযানের পরও ইলিশ ধরা বন্ধ করা যায়নি। কারণ, দিনে অভিযান চালালেও নিরাপত্তার অভাবে রাতে অভিযান চালানো সম্ভব হয়নি।’

এদিকে, মুন্সীগঞ্জের ৩ হাজার ৬৭১ জন জেলেদের জন্য মোট ৭৩ দশমিক ৪২ মেট্রিকটন চাল বরাদ্দ পাওয়া গেছে। বরাদ্দের চাল জেলেদের মধ্যে বিতরণ করা হয়েছে বলেও জানান তিনি। 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম