গাজীপুরে ২০ হাজার ইয়াবা উদ্ধার, নারীসহ আটক ৪

গাজীপুর প্রতিনিধি
২৯ অক্টোবর ২০১৮, ১০:৪২আপডেট : ২৯ অক্টোবর ২০১৮, ১০:৪৬

গাজীপুরে ২০ হাজার ইয়াবা উদ্ধার, নারীসহ আটক ৪

গাজীপুরে প্রায় সাড়ে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব-১। রবিবার (২৮ অক্টোবর) দুপুরে গাজীপুর মহানগরের বোর্ড বাজার এলাকার মসজিদ মার্কেটের (নোভা সু গ্যালারির) সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় গ্রেফতার ব্যক্তিদের কাছ থেকে ২ লাখ ৭৩ হাজার ২০০ টাকা, একটি প্রাইভেট কার ও ৭টি মোবাইল ফোন জব্দ করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলো- চট্টগ্রাম সিটি করপোরেশনের (নজু আলম চৌধুরীর বাড়ির পাশে) ফিরিঙ্গি বাজার এলাকার আব্দুর রহিম চৌধুরীর ছেলে করিমুল হাসান চৌধুরী (৫৫), গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী এলাকার জামাল উদ্দিনের স্ত্রী শিরীন আক্তার (৩৫), ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রামদিয়া গ্রামের নওশের মোল্লার ছেলে হুমায়ুন মোল্লা (২৯) এবং সিলেটের বিয়ানিবাজার উপজেলার কোনাগ্রাম এলাকার খালিকের ছেলে সাব্বির আহমদ (২১)।

সোমবার (২৯ অক্টোবর) র‌্যাব-১ এর অধিনায়ক সারওয়ার বিন কাশেম জানান, গাজীপুর সিটি করপোরেশনের গাছা থানার ঢাকা-গাজীপুর মহাসড়কের পশ্চিম পাশে বোর্ড বাজার মসজিদ মার্কেটের  নোভা সু’গ্যালারির সামনে পাকা রাস্তার ওপর কিছু মাদক ব্যবসায়ী বিপুল পরিমাণ ইয়াবার চালান হস্তান্তর করার উদ্দেশ্যে প্রাইভেটকারসহ অবস্থান করছে- এমন গোপন খবর পেয়ে দুপুর পৌনে ১টার দিকে সেখানে অভিযান চালায় র‌্যাব-১ এর সদস্যরা। সেখানে অভিযানকালে র‌্যাব সদস্যরা একটি প্রাইভেটকালে তল্লাশি চালিয়ে ওই চার আরোহীকে আটক এবং তাদের হেফাজত হতে ২০ হাজার ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ২ লাখ ৭৩ হাজার ২০০ টাকা জব্দ করা করা হয়। র‌্যাব সদস্যরা এসময় ইয়াবা বহনের কাজে ব্যবহৃত প্রাইভেটকারসহ আটকদের ৭টি মোবাইল ফোনও জব্দ করে। এ ব্যাপারে গাছা থানায় মামলা হয়েছে।

এছাড়া একইদিন বিকালে টঙ্গীর মাজার বস্তি এলাকায় অভিযান চালিয়ে টঙ্গী পশ্চিম থানার মাজারবস্তি এলাকার টিপুর ছেলে হৃদয়কে (২৯) আটক করেছে। এসময় চার কেজি গাঁজা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম