‘বিএনপির বড় বড় আইনজীবীরাও খালেদা জিয়াকে নির্দোষ প্রমাণ করতে পারবেন না’

কুষ্টিয়া প্রতিনিধি
২৯ অক্টোবর ২০১৮, ১৪:৫২আপডেট : ২৯ অক্টোবর ২০১৮, ১৪:৫৯

কুষ্টিয়ায় মাহবুব উল আলম হানিফ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, ‘খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত তাকে দণ্ড দিয়েছেন। বিএনপির বড় বড় আইনজীবীরা তাকে নির্দোষ প্রমাণ করতে পারবেন না। কারণ বেগম জিয়া এতিমের টাকা আত্মসাৎ করেছেন। এটা জেনেই তারা আইনি লড়াই বাদ দিয়ে সরকারের ওপর চাপ সৃষ্টি করে বেগম জিয়াকে মুক্ত করতে চান। এতেই প্রমাণ হয়, দেশের বিচার ব্যবস্থার ওপর তাদের কোনও শ্রদ্ধা নেই।’

সোমবার (২৯ অক্টোবর) দুপুরে কুষ্টিয়া শহরের কলকাকলী মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভায় যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

‘দেশে আইনে শাসন নেই’ বিএনপির এমন দাবি প্রসঙ্গে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘দেশের আইনব্যবস্থা স্বাধীন বলেই এখনও পেট্রোলবোমার সন্ত্রাসীরা জামিন নিয়ে বাইরে ঘুরে বেড়াতে পারছে। দেশবাসী মনে করে, পেট্রোলবোমার সন্ত্রাসীরা যেভাবে মানুষ পুড়িয়ে হত্যা করেছে তাতে তাদের বাইরে থাকার কথা নয়। শুধু বিচার ব্যবস্থা স্বাধীন বলেই তা সম্ভব হয়েছে।’

বর্তমান নির্বাচন কমিশন নিয়োগ হয়েছে দেশের ইতিহাসে সবচেয়ে স্বচ্ছ প্রক্রিয়ায়-এমন দাবি করে হানিফ বলেন, ‘এই নির্বাচন কমিশন নিয়ে যারা বিতর্ক তৈরির বা প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছেন তারা মূলত নির্বাচনকে ভয় পেয়ে তা বানচালের অপতৎপরতায় লিপ্ত। এই কমিশন স্বচ্ছ প্রক্রিয়ায় একটি উৎসবমুখর নির্বাচন উপহার দিতে সক্ষম হবে।’

পরে মাহবুব উল আলম হানিফ মতবিনিময় সভায় যোগ দেন। এসময় কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলীসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকরা এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

/এফএস/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম