আড়াইহাজারে গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৯ অক্টোবর ২০১৮, ১৯:৩৭আপডেট : ২৯ অক্টোবর ২০১৮, ২১:০১

ঝুলন্ত-লাশ নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক গৃহকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত গৃহকর্মীর নাম রোজিনা আক্তার (২৪)। রোববার (২৮ অক্টোবর) রাতে উপজেলার গোপালদী পৌরসভার দাইরাদী এলাকার ব্যবসায়ী মুজিবুর রহমানের পাঁচতলার বাড়ির দ্বিতীয়তলার ফ্ল্যাট থেকে লাশটি উদ্ধার করা হয়।

এ ব্যাপারে গৃহকর্তা মজিবুর রহমান বাংলা ট্রিবিউনকে জানান, সাড়ে আট বছর যাবৎ উপজেলার বিশনন্দী ইউনিয়নের দয়াকান্দা গ্রামের দরিদ্র সিদ্দিক মিয়ার মেয়ে রোজিনা আক্তার তার বাড়িতে গৃহকর্মীর কাজ করে আসছে। ঘটনার দিন তার স্ত্রী খাদিজা বেগম রোজিনাকে বকাঝকা করায় সে টয়লেটের হ্যাঙ্গারের সঙ্গে ওড়না পেঁচিয়ে ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে।

গোপালদী পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক ফরিদ হোসেন জানান, সোমবার ভোররাতে মুজিবুর রহমানের বাড়ির ফ্লোরে শায়িত অবস্থায় রোজিনার লাশ উদ্ধার করা হয়েছে। তার গলায় কালো দাগ রয়েছে। হত্যার প্রকৃত কারণ জানতে লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ হক জানান, ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলেই হত্যার কারণ বলা যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের