কুষ্টিয়ায় ধান কাটা সংঘর্ষে কৃষক নিহত

কুষ্টিয়া প্রতিনিধি
২৯ অক্টোবর ২০১৮, ২১:৩৬আপডেট : ২৯ অক্টোবর ২০১৮, ২১:৩৭

কুষ্টিয়া কুষ্টিয়ার কুমারখালীতে ধান কাটা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে মতিয়ার রহমান (৫০) নামে এক কৃষক নিহত হয়েছেন। সোমবার (২৯ অক্টোবর) উপজেলার বাগুলাট ইউনিয়নের শেখপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় বাগুলাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আলাউদ্দিন খান জানান, সোমবার (২৯ অক্টোবর) সকালে ধান কাটা নিয়ে শেখপাড়া গ্রামে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে মতিয়ার রহমানসহ কমপক্ষে ৭ থেকে ৮ জন আহত হন। এর মধ্যে গুরুতর আহত মতিয়ারকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়। দুপুরে তার মৃত্যু হয়। মতিয়ার রহমান শেখপাড়া গ্রামের মৃত হবিবর রহমানের ছেলে।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের ওয়ার্ড মাস্টার শরিফুল জানান, গুরুতর আহত অবস্থায় মতিয়ারকে ১০ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। তার শরীরের বেশ কয়েকটি স্থানে গুরুতর জখমের চিহ্ন রয়েছে। পরে অপারেশন থিয়েটারেই মারা যান তিনি।
কুষ্টিয়ার কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক জানান, ধান কাটা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছে। ঘটনার পর এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে।

/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম