সাঁজোয়া কোরের ‘কর্নেল কমান্ড্যান্ট’ হিসাবে সেনাবাহিনী প্রধানের অভিষেক

বগুড়া প্রতিনিধি
২৯ অক্টোবর ২০১৮, ২২:৫০আপডেট : ২৯ অক্টোবর ২০১৮, ২২:৫৭

বগুড়ায় সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদকে সাঁজোয়া কোরের কর্নেল কমান্ড্যান্ট র‌্যাংক ব্যাজ পরানো হয়। ছবি আইএসপিআর এর সৌজন্যে

সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ ‘কিং অব দ্য ব্যাটেল’ খ্যাত বাংলাদেশ সাঁজোয়া কোরের ‘৭ম কর্নেল কমান্ড্যান্ট’ হিসেবে অভিষিক্ত হয়েছেন। সোমবার (২৯ অক্টোবর) বগুড়া সেনানিবাসে বাংলাদেশ সাঁজোয়া কোরের প্রশিক্ষণ কেন্দ্র আর্মার্ড কোর সেন্টার অ্যান্ড স্কুলে এ  অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জেনারেল আজিজ অনুষ্ঠানস্থলে পৌঁছালে সাঁজোয়া কোরের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে।

পরে সাঁজোয়া কোরের জ্যেষ্ঠ অধিনায়ক ও জ্যেষ্ঠ সুবেদার মেজর সেনাবাহিনী প্রধানকে সাঁজোয়া কোরের ‘কর্নেল কমান্ড্যান্ট’র র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন। সেনাবাহিনী প্রধান সাঁজোয়া কোরের ‘কর্নেল কমান্ড্যান্ট’ হিসেবে অভিষিক্ত হওয়ার পর কোরের সদস্যদের উদ্দেশে দরবারে বক্তব্য রাখেন।

তিনি আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন করে একবিংশ শতাব্দীর কঠিন চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার জন্য সাঁজোয়া কোরের সদস্যের প্রতি আহবান জানান।

পরে তিনি সাঁজোয়া কোর সেন্টার অ্যান্ড স্কুলের কোয়ার্টার গার্ড পরিদর্শন ও শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভ ‘সাঁজোয়া চিরন্তন’-এ পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর সেনাবাহিনী প্রধান সাঁজোয়া কোরের ৩৯তম বার্ষিক অধিনায়ক সম্মেলনে উপস্থিত অধিনায়কগণের উদ্দেশে তার দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। উক্ত অনুষ্ঠানে সেনা সদর ও স্থানীয় ফরমেশনের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/টিটি/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম