চট্টগ্রামে মা-মেয়ের লাশ উদ্ধারের ঘটনায় থানায় মামলা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
৩১ অক্টোবর ২০১৮, ০৪:৩২আপডেট : ৩১ অক্টোবর ২০১৮, ০৪:৩৩

চট্টগ্রাম

চট্টগ্রাম নগরীর পাঠানটুলী এলাকার একটি বসতঘর থেকে মা-মেয়ের লাশ উদ্ধারের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (৩০ অক্টোবর) রাতে নিহত হোসনে আরার মেয়ে রেশমি আকতার  বাদি হয়ে থানায় মামলা দায়ের করেন। ডবলমুরিং থানার ওসি (তদন্ত) জহির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

মঙ্গলবার সকালে নগরীর পাঠানটুলী এলাকার গায়েবী মসজিদ সংলগ্ন লিয়াকত মেম্বারের পাশের বাড়ি থেকে মা হোসনে আরা (৫০) ও তার মেয়ে পারভিন আকতারের (২০) লাশ উদ্ধার করে পুলিশ।

জহির হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নিহত হোসনে আরার মেয়ে রেশমি আকতার বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। মামলায় নিহত পারভিন আকতারের স্বামী আবদুল মতিনকে আসামি করা হয়েছে।’

জহির আরও বলেন, ‘সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে লাশ দুটি উদ্ধার করা হয়। দু’জনের মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। ঘটনার পর থেকে নিহত পারভিন আকতারের স্বামী পলাতক রয়েছে। প্রাথমিকভাবে আমরা ধারণা করছি, এই খুনের সঙ্গে তার সম্পৃক্তা থাকতে পারে। তাকে গ্রেফতারে পুলিশ অভিযান শুরু করেছে’।

/আরএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম