ওবায়দুল কাদেরের নির্বাচনি প্রচারণায় তার স্ত্রী

নোয়াখালী প্রতিনিধি
৩১ অক্টোবর ২০১৮, ২০:২৯আপডেট : ৩১ অক্টোবর ২০১৮, ২১:২৭

নারীদের সমাবেশে বক্তব্য রাখছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের স্ত্রী ইসরাতুন্নেছা কাদের নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ) নির্বাচনী আসনে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের প্রচারণায় মাঠে নেমেছেন তার স্ত্রী ইসরাতুন্নেছা কাদের। এ আসনে ওবায়দুল কাদেরের নির্বাচনি প্রচারণায় দলীয় নেতাকর্মীরা চষে বেড়াচ্ছেন উপজেলার প্রতিটি ইউনিয়ন এবং ওয়ার্ড। দলীয় নেতাকর্মীদের আরও উৎসাহ জোগাতেই কোম্পানীগঞ্জে নৌকার প্রচারণায় তাদের সঙ্গে মাঠে নেমেছেন ওবায়দুল কাদেরের সহধর্মিনী ইসরাতুন্নেছা কাদের। নারী সমাবেশের মাধ্যমে তিনি প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

নারী সমাবেশে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন চিত্র তুলে ধরার পাশাপাশি ওবায়দুল কাদেরের পক্ষে ভোটও চাইছেন তিনি। বসুরহাট পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আবু নাছের চৌধুরীর বাড়িতে প্রথম নারী সমাবেশ করেন তিনি। এরপর একে একে চরপার্বতী ইউনিয়নের বি জমান উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় ও সিরাজপুর ইউনিয়নের ১ ও ২ নম্বর ওয়ার্ডে তৃতীয় নারী সমাবেশ করেন তিনি। প্রতিটি সমাবেশে বিপুলসংখ্যক নারী সমাগম হতে দেখা গেছে।

নারীদের উপস্থিতি দেখে ইসরাতুন্নেছা কাদের অভিভূত হয়ে তাদের উদ্দেশে বলেন,‘আপনাদের উপস্থিতি এটিই প্রমাণ করে, শেখ হাসিনার নেতৃত্বে নারীরা এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, সমগ্র বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে অবস্থান করছে।’

তিনি আরও বলেন, ‘আগামী নির্বাচনে শেখ হাসিনার প্রার্থী, আপনাদের প্রিয় নেতা ওবায়দুল কাদেরকে আবারও নির্বাচিত করে উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখুন।’ নির্বাচিত করলে নারী অগ্রযাত্রায় ও এ আসনের উন্নয়নে ওবায়দুল কাদের আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলেও ইসরাতুন্নেছা উল্লেখ করেন।

এদিকে, ইসরাতুন্নেছার কোম্পানীগঞ্জে নারী সমাবেশ করার সংবাদ পেয়ে দলীয় নেতাকর্মীরা উজ্জীবিত হয়ে প্রতিটি সমাবেশকে প্রাণবন্ত করে তুলছেন। নারী আওয়ামী লীগ নেতা ও সাধারণ কর্মীদের অংশগ্রহণের পাশাপাশি দলীয় অন্য নেতাকর্মীরাও সমাবেশকে সফল করতে উদ্যমী হয়ে উঠেছেন।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম