বাকলিয়ায় স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০১ নভেম্বর ২০১৮, ১৩:৩১আপডেট : ০১ নভেম্বর ২০১৮, ১৩:৩৮

চট্টগ্রাম চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানাধীন তুলাতলী আলী মার্কেট এলাকায় রোকসানা আক্তার (২৪) নামে এক নারীর গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১ নভেম্বর) ভোর ৫টায় ঘটনা ঘটে। রোকসানার স্বামীই এই ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করছে পুলিশ।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল (চমেক) পুলিশ ফাঁড়িতে কর্মরত এএসআই আলাউদ্দিন তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত রোকসানার  স্বামীর নাম মোহাম্মদ জয়নাল। তার গ্রামের বাড়ি কুমিল্লা জেলার মুরাদনগর এলাকায়।

আলাউদ্দিন তালুকদার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গুরুতর আহতাবস্থায় রোকসানাকে সকাল ৬টার দিকে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রতিবেশীরা জানিয়েছেন,  রোকসানার স্বামী তাকে গলা কেটে হত্যা করে। জয়নাল নগরীতে রাজমিস্ত্রির কাজ করতো। ঘটনার পর থেকে সে পলাতক রয়েছে।’

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম