কুষ্টিয়া শহর বাইপাস সড়কের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (১ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কুষ্টিয়ার আরও সাতটি প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এছাড়া প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে আরও সাতটি প্রকল্প উদ্বোধন করেন। এগুলো হলো কুষ্টিয়া জেলা সরকারি গণগ্রন্থাগার ভবন,মিরপুর থানার নবনির্মিত ভবন,কুমারখালী তাঁতশিল্প প্রশিক্ষণ কেন্দ্র, মার্কেট প্রমোশন সেন্টার, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি ও পাশ্ববর্তী এলাকা সংরক্ষণ প্রকল্প, কুষ্টিয়া সদর ও কুমারখালী উপজেলায় শতভাগ বিদ্যুতায়ণ প্রকল্প।
এ সময় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য রেজাউল হক চৌধুরী, কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের সংসদ সদস্য আবদুর রউফ, জেলা প্রশাসক (ডিসি) মো.আসলাম হোসেন, জেলা পুলিশ সুপার (এসপি) এসএম তানভীর আরাফাত, জেলা পরিষদের চেয়ারম্যান হাজী রবিউল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, কুষ্টিয়া পৌরসভার মেয়র আনোয়ার আলী, জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. মুস্তাক আহমেদ, শহর আওয়ামী লীগের সভাপতি তাইজাল আলী খান প্রমুখ। পরে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।








