টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ দুই ‘মাদক ব্যবসায়ী’ নিহত

টেকনাফ প্রতিনিধি
০২ নভেম্বর ২০১৮, ০৮:৫০আপডেট : ০২ নভেম্বর ২০১৮, ১৩:১৯

বন্দুকযুদ্ধ কক্সবাজারের টেকনাফে কথিত বন্দুকযুদ্ধে দুই জন নিহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। আটক দুই আসামিকে নিয়ে সমুদ্র সৈকতের পাশে ইয়াবা উদ্ধার অভিযানে গেলে সহযোগীরা তাদের ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে বলে দাবি করে পুলিশ। এসময় মাদক ব্যবসায়ী ও পুলিশের মধ্যে বন্দুকযুদ্ধে তারা নিহত হয়েছেন। শুক্রবার (২ নভেম্বর) সকালে সাবরাং ইউনিয়নের হারিয়াখালীর খুরের মুখ এলাকায় সমুদ্র সৈকতে এ ঘটনা ঘটে। এই সময় পুলিশের চার সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। 

নিহত ব্যক্তিরা হলেন- সাবরাং সিকদার পাড়া এলাকায় সুলতান আহমদের ছেলে সাদ্দাম হোসেন (২৬) ও হ্নীলা পূর্ব সিকদার পাড়ার তোফায়েল আহমদের ছেলে সাদ্দাম হোসেন (২৮)।

আহত পুলিশ সদস্যরা হলেন- এসআই আমির হোসেন, কনস্টেবল মহিউদ্দিন, কনস্টেবল মেহেদি হাসান, কনস্টেবল আবদুস শুক্কুর। তারা সবাই গুলিবিদ্ধ হয়েছেন এবং টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। 
টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাস জানান, ‘বৃহস্পতিবার বিকালে টেকনাফের সাবরাং বাজার ও হ্নীলা বাজারে অভিযান চালিয়ে ওই দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। পরে তাদের স্বীকারোক্তি মতে শুক্রবার ভোরে সাবরাংয়ের খুরের মুখ সমুদ্র সৈকতে এলাকায় মজুদ রাখা ইয়াবা ও অস্ত্র উদ্ধারে যায় পুলিশের একটি দল। এসময় আটক ব্যক্তির দলের লোকজন পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে আটকদের ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। পরে পুলিশও অত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। এসময় চার পুলিশ সদস্য আহত হয়। পরে হামলাকারিরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে ওই দুই মাদক ব্যবসায়ীদের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। তারা হামলাকারীদের গুলিতে নিহত হয়েছে। আহত পুলিশ সদস্যরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।’

ওসি প্রদীপ কুমার আরও জানান, নিহত দুই ব্যক্তি তালিকাভুক্ত অস্ত্রধারী ও মাদক ব্যবসায়ী। হ্নীলার সাদ্দামের নামে ৭টি ও সাবরাং এর সাদ্দামের নামে ৪টি মাদক ও মানব পাচারের মামলা রয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানোর হচ্ছে। 

ওসি আরও জানান, ‘ঘটনাস্থল থেকে ৩টি বন্দুক, ৩০ রাউন্ড গুলি ও ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।’

গত ১২ দিনে মাদকবিরোধী অভিযানে এ পর্যন্ত 'বন্দুকযুদ্ধে' ছয় জন মাদক ব্যবসায়ী নিহত হয়েছে বলে জানিয়েছেন পুলিশ।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম